গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৬ জুন ২০২৬

মেনু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন

অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪২ পিএম, ০৬ জুন ২০২৬ | আপডেট: ০১:৫০ এএম ২০২৬
অনিরাপদ খাদ্যে বছরে ১৫ লাখ মৃত্যু
ছবি

প্রতিবেদনে সংস্থাটি জানায়, পাঁচ বছরের কম বয়সী শিশুরা খাদ্যদূষণজনিত রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে -ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে অনিরাপদ খাদ্যের কারণে প্রতি বছর প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হচ্ছে এবং প্রায় ৮৬ কোটি ৬০ লাখ মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, পাঁচ বছরের কম বয়সী শিশুরা খাদ্যদূষণজনিত রোগে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ বয়সী শিশুরা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৯ শতাংশ হলেও খাদ্যবাহিত রোগের প্রায় এক-তৃতীয়াংশ তাদের মধ্যেই ঘটে থাকে।

প্রতিবেদনে বলা হয়, নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা গেলে এবং খাদ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা সহজলভ্য হলে এসব রোগ ও মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদহানোম গেব্রেয়েসুস বলেন, খাদ্য নিরাপত্তা কোনো বিমূর্ত বিষয় নয়; এটি প্রতিদিনের জীবন, প্রতিটি খাবার এবং প্রতিটি পরিবারের সঙ্গে সরাসরি জড়িত।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, ব্যাকটেরিয়া, ভাইরাস ও পরজীবীসহ জৈবিক ঝুঁকি খাদ্যবাহিত রোগের প্রধান কারণ হলেও মৃত্যুর ক্ষেত্রে রাসায়নিক দূষণের প্রভাব বেশি। ২০২১ সালে খাদ্যজনিত মৃত্যুর প্রায় ৭৩ শতাংশই রাসায়নিক ঝুঁকির সঙ্গে সম্পর্কিত ছিল।

বিশেষ করে আর্সেনিক ও সিসার মতো দূষিত উপাদান একাই ১০ লাখের বেশি মৃত্যুর সঙ্গে যুক্ত, যা হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ডব্লিউএইচও আরো জানায়, ২০২১ সালে খাদ্যবাহিত রোগের কারণে বৈশ্বিক উৎপাদনশীলতার ক্ষতি দাঁড়ায় প্রায় ৩১০ বিলিয়ন মার্কিন ডলারে। জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিলে এ ক্ষতির পরিমাণ প্রায় ৬৪৭ বিলিয়ন ডলার।

আঞ্চলিক বৈষম্যও প্রতিবেদনে উঠে এসেছে। আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়া মিলে বিশ্বব্যাপী খাদ্যবাহিত রোগের প্রায় তিন-চতুর্থাংশ এবং মৃত্যুর প্রায় ৬০ শতাংশ ঘটনার জন্য দায়ী।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, জলবায়ু পরিবর্তন, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা এবং খাদ্যব্যবস্থার বৈষম্য ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার ঝুঁকি আরো বাড়াতে পারে। এ কারণে সরকারগুলোর প্রতি নজরদারি জোরদার, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং খাদ্য নিরাপত্তা বিধিমালা শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।
সানা/আপ্র/৬/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে উদ্যোগের আশ্বাস মন্ত্রীর
০৫ জুন ২০২৬

জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণে উদ্যোগের আশ্বাস মন্ত্রীর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণ ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সংস্কারে প্রয়োজনীয় সব উদ্যোগ...

বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতায় ১০ দফা সুপারিশ সিপিজের
০২ জুন ২০২৬

বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতায় ১০ দফা সুপারিশ সিপিজের

ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে আহ্বান

‘বাঘ’ ঘিরে আধুনিক শিল্প বিপ্লবের স্বপ্ন
২৯ মে ২০২৬

‘বাঘ’ ঘিরে আধুনিক শিল্প বিপ্লবের স্বপ্ন

পরিবহন খাতে প্রযুক্তির নতুন দিগন্ত

বার্লিনে উৎসবে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যের বার্তা, নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশিরা
২৫ মে ২০২৬

বার্লিনে উৎসবে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ঐক্যের বার্তা, নজর কাড়লেন প্রবাসী বাংলাদেশি...

বার্লিনের রাস্তায় এমন জনসমুদ্র খুব কমই দেখা যায়। ঝকঝকে রৌদ্রোজ্জ্বল এক দিন। ফ্রাঙ্কফুর্ট অ্যাভিনিউ থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই