গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর শরীর থেকে গুলি অপসারণ, সুস্থ হচ্ছেন মন্নাস আলী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:৩৭ এএম ২০২৬
মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর শরীর থেকে গুলি অপসারণ, সুস্থ হচ্ছেন মন্নাস আলী
ছবি

গত শনিবার দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুক্তিযুদ্ধের সময় আহত মন্নাস আলীর পেট থেকে ৫৫ বছর পর গুলি অপসারণ করা হয়েছে -ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনীর গুলিতে আহত হয়ে শরীরে বহন করা একটি গুলি ৫৫ বছর পর অপসারণ করা হয়েছে মন্নাস আলীর (৭৫)। শনিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর পেট থেকে গুলিটি বের করা হয়।

চিকিৎসকেরা জানান, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তানজিরুল ইসলাম রায়হানের নেতৃত্বে বিনা মূল্যে প্রায় আধা ঘণ্টার অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয়। বর্তমানে তিনি শারীরিকভাবে স্থিতিশীল এবং পর্যবেক্ষণে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় দুর্গাপুর এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে আহত হন মন্নাস আলী। সেই সময় তাঁর পেটে গুলি বিদ্ধ হলেও দারিদ্র্য ও চিকিৎসা-সুবিধার অভাবে সেটি অপসারণ করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে শরীরেই গুলিটি বহন করে আসছিলেন তিনি।

সম্প্রতি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে স্থানীয়দের উদ্যোগে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে এক্স-রে পরীক্ষায় গুলির উপস্থিতি নিশ্চিত হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, অপারেশনের সময় পুরনো ইনফেকশন ও পুঁজ পাওয়া যায়। গুলিটি বর্তমানে হাসপাতালে সংরক্ষিত আছে।
মন্নাস আলীর পরিবার তাঁর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। স্থানীয়দের মতে, এই ঘটনা মুক্তিযুদ্ধের স্মৃতি ও তার দীর্ঘস্থায়ী শারীরিক প্রভাবের একটি জীবন্ত উদাহরণ।
সানা/আপ্র/৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে
১১ সেপ্টেম্বর ২০২৬

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে

পরিবার পেলো যুদ্ধক্ষেত্রে মৃত্যুর খবর

১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ
০৮ সেপ্টেম্বর ২০২৬

১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ

মৃত্যুদণ্ড কমে সাজা ১০ বছর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় ঢাকা-কলকাতায় বাস্তুচ্যুতির শঙ্কা
০৪ সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় ঢাকা-কলকাতায় বাস্তুচ্যুতির শঙ্কা

জাতিসংঘের প্রতিবেদন

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা
০৩ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

রাত কাটছে রাস্তায়

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই