গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১১ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৫ এএম ২০২৬
ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছরের প্রথম ছয় মাসে দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৬০ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরো ১০৯ জন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

মিরসরাই ট্র্যাজেডির ১৫ বছর পূর্তি উপলক্ষে শনিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।

সমিতির হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে সারা দেশে ৩২০টি সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত এবং ১০৯ জন আহত হয়েছেন।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ৫৭টি দুর্ঘটনায় ৫৭ শিক্ষার্থী নিহত ও ২২ জন আহত হন। ফেব্রুয়ারিতে ৩৯টি দুর্ঘটনায় নিহত হন ৪৭ শিক্ষার্থী, আহত হন ১১ জন। মার্চে ৫৯টি দুর্ঘটনায় প্রাণ হারান ৬৭ শিক্ষার্থী এবং আহত হন একজন। এপ্রিলে ৫১টি দুর্ঘটনায় নিহত হন ৫৬ শিক্ষার্থী, আহত হন ২৫ জন। মে মাসে ৬১টি দুর্ঘটনায় ৭৩ শিক্ষার্থী নিহত ও ২৩ জন আহত হন। জুনে ৫৩টি দুর্ঘটনায় প্রাণ হারান ৬০ শিক্ষার্থী এবং আহত হন ২৭ জন।

বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শিক্ষার্থী বহনকারী একটি মিনিট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিক্ষার্থীসহ ৪৫ জন নিহত হন। দেশের ইতিহাসে একক সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি শিক্ষার্থীর প্রাণহানির ওই ঘটনার ১৫ বছর পেরিয়ে গেলেও শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে কার্যকর ও নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি গড়ে ওঠেনি।

তার মতে, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরি করা গেলে নিরাপদ সড়ক নিশ্চিত হওয়ার পাশাপাশি আরো সুশৃঙ্খল জাতি গঠন সম্ভব। কিন্তু এমন উদ্যোগের অভাবে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে এবং অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছে।

এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের জীবন রক্ষায় পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দাবিগুলো হলো-পাঠ্যবইয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করা, প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক সভার আয়োজন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে জেব্রা ক্রসিং ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, শিক্ষার্থীদের সড়ক পারাপারের সময় প্রশিক্ষিত নিরাপত্তাকর্মীর মাধ্যমে যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা করা এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা কমিটি গঠন করা।
সানা/ডিসি/আপ্র/১১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সংকট সহসা কাটছে না, আরো প্রায় সপ্তাহখানেক
২৬ জুলাই ২০২৬

গ্যাস সংকট সহসা কাটছে না, আরো প্রায় সপ্তাহখানেক

এলএনজি টার্মিনাল সচল হতে লাগবে চার-পাঁচ দিন; কমেছে সরবরাহ, চুলা জ্বলছে না, বিপাকে শিল্প-পরিবহন

উল্টোরথের পথে ছিল শক্তিশালী পাইপ বোমা
২৫ জুলাই ২০২৬

উল্টোরথের পথে ছিল শক্তিশালী পাইপ বোমা

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে উদ্ধার করা শক্তিশালী পাইপ বোমাটি (আইইডি) সনাতন ধর্মাবলম...

জয়ের আসল নাম দল, শৃঙ্খলা ও ফুটবলসভ্যতা
২১ জুলাই ২০২৬

জয়ের আসল নাম দল, শৃঙ্খলা ও ফুটবলসভ্যতা

ফিফা বিশ্বকাপ -২০২৬

সরকারের ছয় মাস পূর্তিতে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা
১৮ জুলাই ২০২৬

সরকারের ছয় মাস পূর্তিতে মন্ত্রিসভায় রদবদলের আলোচনা

যুক্ত হতে পারেন কয়েকজন নতুন মুখ

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই