গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অপরিচ্ছন্ন পরিবেশে অস্বাস্থ্যকর খাদ্য

খাবারে তেলাপোকা, চট্টগ্রামে তিন রেস্টুরেন্টকে জরিমানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:২১ এএম ২০২৬
খাবারে তেলাপোকা, চট্টগ্রামে তিন রেস্টুরেন্টকে জরিমানা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, খাবারে তেলাপোকা পাওয়া, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির অভিযোগে চট্টগ্রাম মহানগরের তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) সকালে নগরের ওয়াসা এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ জানান, অভিযানে প্রতিষ্ঠানগুলোতে নানা ধরনের অনিয়ম ও অসঙ্গতি পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযানসংশ্লিষ্টরা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ায় নগরের হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পোড়া তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পুরোনো বেগুনি ও বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের বিভিন্ন খাবার প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টে অভিযান অব্যাহত থাকবে।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে
১১ সেপ্টেম্বর ২০২৬

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে

পরিবার পেলো যুদ্ধক্ষেত্রে মৃত্যুর খবর

১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ
০৮ সেপ্টেম্বর ২০২৬

১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ

মৃত্যুদণ্ড কমে সাজা ১০ বছর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় ঢাকা-কলকাতায় বাস্তুচ্যুতির শঙ্কা
০৪ সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় ঢাকা-কলকাতায় বাস্তুচ্যুতির শঙ্কা

জাতিসংঘের প্রতিবেদন

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা
০৩ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

রাত কাটছে রাস্তায়

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই