গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বহুমুখী ব্যবহার নিশ্চিতে উদ্যোগ

কাঁঠালের রসে বিস্কুট তৈরি করে শ্রীপুরে চমক

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০০:৩৭ পিএম, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৪৭ এএম ২০২৬
কাঁঠালের রসে বিস্কুট তৈরি করে শ্রীপুরে চমক
ছবি

জাতীয় ফল কাঁঠালের রস ব্যবহার করে বিস্কুট তৈরি করে চমক দেখিয়েছেন শ্রীপুরের উদ্যোক্তা আলহাজ আব্দুস সাত্তার ভূঁইয়া -ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে জাতীয় ফল কাঁঠালের রস ব্যবহার করে বিস্কুট তৈরি করে চমক দেখিয়েছেন উদ্যোক্তা আলহাজ আব্দুস সাত্তার ভূঁইয়া। পচনশীল এই ফলের অপচয় রোধ এবং কাঁঠালের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য থেকেই তার এ ব্যতিক্রমী উদ্যোগ।

কাঁঠালের রাজধানীখ্যাত গাজীপুরের শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার ভূঁইয়া নিজস্ব কারখানায় কাঁঠালের রস দিয়ে বিশেষ পদ্ধতিতে বিস্কুট তৈরি করছেন। এ কাজে কাঁঠালজাত খাদ্যপণ্য প্রস্তুতে অভিজ্ঞ একদল শ্রমিক নিয়োজিত রয়েছেন।

উদ্যোক্তা জানান, মৌসুমে প্রচুর পরিমাণে কাঁঠাল উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে এর বড় একটি অংশ নষ্ট হয়ে যায়। সেই অপচয় কমিয়ে কাঁঠালকে সারা বছর মানুষের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা থেকেই তিনি বিভিন্ন কাঁঠালভিত্তিক খাদ্যপণ্য তৈরির উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় বাজারে আসছে কাঁঠালের রসে তৈরি বিশেষ বিস্কুট।

তার দাবি, বিস্কুট তৈরিতে কোনো কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হচ্ছে না। কাঁঠালের স্বাভাবিক স্বাদ, ঘ্রাণ ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখার চেষ্টা করা হচ্ছে। ফলে স্বাদ ও বৈচিত্র্যের কারণে বাজারজাতের আগেই অনলাইনে পণ্যটি নিয়ে ব্যাপক আগ্রহ ও চাহিদা তৈরি হয়েছে।

স্থানীয় কাঁঠালচাষি ও বাগান মালিকরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, কাঁঠালভিত্তিক প্রক্রিয়াজাত শিল্প গড়ে উঠলে মৌসুমে উৎপাদিত কাঁঠালের ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন।

উদ্যোক্তা আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, ভবিষ্যতে কাঁঠাল থেকে আরো নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করে দেশের বাজারে সরবরাহ এবং বৃহৎ পরিসরে উৎপাদন ও বাজারজাত করার পরিকল্পনা রয়েছে। এতে কাঁঠালের অপচয় কমার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সানা/আপ্র/১৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে
১১ সেপ্টেম্বর ২০২৬

ইলেকট্রিশিয়ান বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে

পরিবার পেলো যুদ্ধক্ষেত্রে মৃত্যুর খবর

১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ
০৮ সেপ্টেম্বর ২০২৬

১০৪ বছর বয়সে কারাগারে বৃদ্ধ

মৃত্যুদণ্ড কমে সাজা ১০ বছর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় ঢাকা-কলকাতায় বাস্তুচ্যুতির শঙ্কা
০৪ সেপ্টেম্বর ২০২৬

সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় ঢাকা-কলকাতায় বাস্তুচ্যুতির শঙ্কা

জাতিসংঘের প্রতিবেদন

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা
০৩ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে বিপাকে বাংলাদেশিরা

রাত কাটছে রাস্তায়

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই