গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইংল্যান্ড ছেড়ে স্প্যানিশ ফুটবলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৬ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:৪২ এএম ২০২৬
ইংল্যান্ড ছেড়ে স্প্যানিশ ফুটবলে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার
ছবি

ছবি সংগৃহীত

টটেনহ্যাম হটস্পারকে বিদায় জানিয়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো। পাঁচ বছরের জন্য ২৮ বছর বয়সী রোমেরোকে দলে টানার কথা শনিবার নিশ্চিত করেছে আতলেতিকো। ২০৩১ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন এই সেন্টার-ব্যাক। 

 

চুক্তির আর্থিক বিষয় নিয়ে দুই ক্লাবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ব্রিটিশ গণমাধ্যমের খবর, রোমেরোকে পেতে তিন কোটি ৪২ লাখ পাউন্ড খরচ করতে হয়েছে আতলেতিকো মাদ্রিদকে। 

 

কিছুদিন ধরেই টটেনহ্যামের অধিনায়ক রোমেরোর আতলেতিকোয় যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মাঝেই, শুক্রবার রাতে প্রিমিয়ার লিগের ক্লাবটিকে বিদায় জানিয়ে দেন এই ফুটবলার। পরদিনই তাকে দলে ভেড়ানোর ঘোষণা দিল আতলেতিকো।

 


শুরুতে ২০২১ সালে আতালান্তা থেকে ধারে টটেনহ্যামে যোগ দেন রোমেরো। পরে তাকে পাকাপাকিভাবে কিনে নেয় টটেনহ্যাম এবং গত বছর দলটির নেতৃত্ব পান তিনি। এখানে পাঁচ বছরে মোট ১৫৬টি ম্যাচ খেলেন এই ফুটবলার, গোল করেন ১৩টি। 

 

২০২৪-২৫ প্রিমিয়ার লিগে হতাশাভরা যাত্রার মাঝে ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয় টটেনহ্যাম এবং দলের ওই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোমেরো। ইউরোপা লিগের ওই আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। 

 

গত মৌসুমের শেষ দিকে সমালোচনার মুখে পড়েছিলেন রোমেরো। টটেনহ্যাম তখনও প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে, ওই সময় এভারটনের বিপক্ষে শেষ লিগ ম্যাচের আগে আর্জেন্টিনায় গিয়েছিলেন তিনি। 

 

আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রোমেরো। গত মাসে শেষ হওয়া এবারের বিশ্বকাপেও ছিলেন তিনি। রানার্সআপ হওয়ার পথে ফাইনালসহ খেলেন দলের আট ম্যাচের সাতটিতে।

ডিসি/আপ্র/১৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই