গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৮ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:০২ এএম ২০২৬
নেইমারের নৈপুণ্যে সান্তোসের বড় জয়
ছবি

ছবি সংগৃহীত

আবারও মাঠে নেমে পায়ের জাদু দেখালেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আগের মতোই অ্যাসিস্ট করে দলকে বড় জয় এনে দিয়েছেন তিনি।  তার নৈপুণ্যে ভাস্কো দা গামাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে সান্তোস। 

 

ভাস্কোর মাঠ সাও জানুয়ারিওতে গাবিগোল, উইলিয়ান আরাও এবং লুয়ান পেরেসের গোলে বড় জয় পেয়েছে নেইমারের দল। শেষ দুই গোলে ছিল নেইমারের অ্যাসিস্ট। প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবেই। দ্বিতীয়ার্ধের শুরুতেই সান্তোসকে লিড এনে দেন গাবিগোল। প্রথম গোল হজমের পর খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। 

 

সেই সুযোগটাই কাজে লাগিয়েছে সান্তোস। নেইমারের ক্রস থেকে বল ক্লিয়ার করতে ভুল করেননি লিও জার্দিম, যা উইলিয়ান আরাউয়ের গায়ে লেগে জালে ঢোকে। 

এর কিছুক্ষণ পরই নেইমারের দারুণ এক ফ্রি-কিক গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে লুয়ান পেরেস গোল করে ব্যবধান ৩-০ করেন। 


এখন সান্তোসের দৃষ্টি আগামী বৃহস্পতিবারের কোপা সুদামেরিকানার নকআউট পর্বের দিকে। সান্তোস ইকুয়েডরে যাবে মাকারার বিপক্ষে খেলতে। 

 

যেখানে প্রথম লিগে ২-১ গোলে জয়ের সুবাদে তারা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে। সেখানে পারফরম্যান্স ধরে রাখাটা বড় চ্যালেঞ্জ।

ডিসি/আপ্র/১৭/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই