গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভিসা এজেন্ট ও দালালদের বিষয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১ পিএম, ১৭ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:০২ এএম ২০২৬
ভিসা এজেন্ট ও দালালদের বিষয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ছবি

ছবি সংগৃহীত

ভারতের ভিসা প্রত্যাশীদের অসাধু ভিসা এজেন্ট ও দালালদের থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা বা প্রক্রিয়া সহজ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কেউ অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

সোমবার (১৭ আগস্ট) এক বার্তায় ভারতীয় হাইকমিশন এ সতর্কতা জারি করে।

বার্তায় বলা হয়, ঢাকার ভারতীয় হাইকমিশনের নজরে এমন কিছু ঘটনা এসেছে, যেখানে অসাধু দালালরা আবেদনকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার পর তাঁদের পাসপোর্টে ভারতীয় ইমিগ্রেশনের নকল সিল এবং অন্যান্য দেশের নকল ভিসা সিল লাগিয়ে দিয়েছে।

হাইকমিশন ভিসা আবেদনকারীদের কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

প্রথমত, কোনো এজেন্ট নিশ্চিত ভিসা বা সহজে ভিসা অনুমোদনের নিশ্চয়তা দিলে তাঁকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। হাইকমিশন বলেছে, ভিসা প্রক্রিয়ায় কোনো শর্টকাট বা সহজ পথ নেই।

দ্বিতীয়ত, মিথ্যা, মনগড়া বা পরিবর্তিত সিল কিংবা ভুল তথ্যসংবলিত পাসপোর্ট ও নথিপত্র জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। ভিসা যাচাইয়ের সময় এ ধরনের জালিয়াতি শনাক্ত করা হয় বলে জানিয়েছে হাইকমিশন।

তৃতীয়ত, জাল বা বিকৃত নথিপত্রসহ করা আবেদন বাতিল করা হবে। একই সঙ্গে এ ধরনের জালিয়াতি ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা আবেদনের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

চতুর্থত, ভিসা প্রক্রিয়াকে প্রভাবিত করার দাবি করে কোনো এজেন্ট বা দালাল অর্থ চাইলে তা না দেওয়ার পরামর্শ দিয়েছে হাইকমিশন।

আবেদনকারীদের নির্ধারিত ভিসা পদ্ধতি অনুসরণ এবং সব ক্ষেত্রে প্রকৃত ও সঠিক তথ্য ও নথিপত্র দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কেউ এ ধরনের সেবা দেওয়ার প্রস্তাব দিলে অথবা কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য জানা থাকলে বিষয়টি ভারতীয় হাইকমিশনকে জানানোর অনুরোধ করা হয়েছে।

হাইকমিশন আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, এজেন্ট বা দালালদের হাতে টাকা, পাসপোর্ট কিংবা ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা ঝুঁকির মধ্যে ফেলা যাবে না।
সানা/ডিসি/আপ্র/১৭/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই