গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আর্জেন্টাইন কোচ নিয়োগ দিলো মোহামেডান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৮ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৩৭ এএম ২০২৬
আর্জেন্টাইন কোচ নিয়োগ দিলো মোহামেডান
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ফুটবল মৌসুমের জন্য আটঘাট বেঁধেই মাঠে নামছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দলবদলের বাজারে আগেই বড় চমক দেখিয়েছে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ডেরা থেকে একঝাঁক (৯ জন) তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছে সাদাকালোরা। 

 

এবার এই শক্তিশালী স্কোয়াডের রণকৌশল সাজানোর দায়িত্ব তুলে দেওয়া হলো স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলার কাঁধে। ভারতীয় ফুটবলে সাফল্যের সুবাস ছড়ানো এই অভিজ্ঞ ট্যাকটিশিয়ানকে আসন্ন মৌসুমের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মোহামেডান। 

 

নিজেদের ক্লাব প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূইঁয়া, ফুটবল দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।

 


আর্জেন্টিনায় জন্ম নেওয়া ৫৩ বছর বয়সী ভারেলা মূলত স্প্যানিশ নাগরিক। তার ঝুলিতে রয়েছে কোচিংয়ের সর্বোচ্চ ডিগ্রি ‘উয়েফা প্রো লাইসেন্স’। 

 

তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন প্রতিবেশী দেশ ভারতের ঘরোয়া ফুটবলে দারুণ সব সাফল্যের কারণে। 

 

ভারতে ভারেলার কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। ২০১৮ সালে গোকুলাম কেরালার দায়িত্ব নিয়েই ক্লাবটিকে ‘কেরালা প্রিমিয়ার লিগ’ চ্যাম্পিয়ন করার স্বাদ দেন তিনি। ঠিক তার পরের বছরই তার অধীনে ঐতিহ্যবাহী ‘ডুরান্ড কাপ’ ঘরে তোলে দলটি। 

 

এরপর ২০২০-২১ মৌসুমে চার্চিল ব্রাদার্সের ডাগআউটে দাঁড়ান এই কোচ। তার অধীনে ১৫ ম্যাচের ৮টিতে জয় ও ৫টিতে ড্র নিয়ে আই-লিগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে চার্চিল। 

 

পরবর্তীতে তিনি এফসি বেঙ্গালুরু ইউনাইটেডের দায়িত্ব নেন এবং ২০২৩ সালে দলটিকে ‘স্ট্যাফোর্ড চ্যালেঞ্জ কাপ’ জেতান। তার অধীনে সেবার ১৯ ম্যাচ খেলে ১২টিতেই জয় পেয়েছিল বেঙ্গালুরু। 

 

বাংলাদেশে আসার আগে ভারতে তার সর্বশেষ ঠিকানা ছিল এসসি দি গোয়া। বসুন্ধরা কিংস থেকে আসা খেলোয়াড়দের সমন্বয়ে মোহামেডানের এবারের স্কোয়াডটি বেশ ভারসাম্যপূর্ণ এবং শক্তিশালী। 

 

ভারতীয় ফুটবলে নিজেকে বারবার প্রমাণ করা ভারেলা এবার বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কেমন চমক দেখান এবং সাদাকালো শিবিরকে শিরোপার দৌড়ে কতটা এগিয়ে নিতে পারেন, দেশের ফুটবলপ্রেমীদের নজর এখন সেদিকেই।

ডিসি/আপ্র/১৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই