গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতীয় দল নয়, নাঈমের চোখ দক্ষিণ আফ্রিকা সিরিজে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:১২ এএম ২০২৬
জাতীয় দল নয়, নাঈমের চোখ দক্ষিণ আফ্রিকা সিরিজে
ছবি

নাঈম শেখ

জাতীয় দলে ফেরার লক্ষ্যটা স্পষ্ট নাঈম শেখের। তবে সেই লক্ষ্য নিয়ে এখনই বেশি দূর ভাবতে চান না বাংলাদেশি এই ওপেনার। আপাতত বাংলাদেশ ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফরের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেই পুরো মনোযোগ তার। 

 

সেখানে ভালো খেলা, নিজের প্রস্তুতির প্রতিফলন ঘটানো এবং দলকে জেতানো, এই তিনটিকেই সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে দেখছেন নাঈম। 

 

দক্ষিণ আফ্রিকা সফরের আগে কথা বলতে গিয়ে নাঈম জানিয়েছেন, এই সফর তার জন্য নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই জাতীয় দলে ফেরার পথ তৈরি করতে চান তিনি। 

নাঈম বলেন, ‘যেহেতু এটা আমার জন্য নতুন একটা এক্সপেরিয়েন্স, এই জায়গাটা ভালো করে অবশ্যই ন্যাশনাল টিমে কামব্যাক করার লক্ষ্য থাকবে।’ দক্ষিণ আফ্রিকার মাটিতেই পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ হওয়ায় এই সফর নাঈমের জন্য বাড়তি গুরুত্ব বহন করছে। তবে বিশ্বকাপ বা জাতীয় দলে ফেরার মতো দীর্ঘমেয়াদি ভাবনায় এখনই ডুব দিতে চান না তিনি। 

বরং সামনে থাকা সিরিজটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন।

 


নাঈম বলেন, ‘টু বি অনেস্ট, এত লম্বা চিন্তা করতেছি না। জাস্ট এই সিরিজটা খেলতে যাচ্ছি। এনজয় করে এই সিরিজটা যেন ভালো খেলতে পারি এবং জিততে পারি, এই সিরিজটাতেই কনসেন্ট্রেশন আছে।’ ব্যক্তিগতভাবে নিজের জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্য ঠিক করেছেন কি না, সেটিও প্রকাশ করেননি নাঈম। 

 

তার কাছে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের জয়ই বড়। নাঈম যোগ করেন, ‘পার্সোনাল গোলটা এখন রিভিল করতে চাচ্ছি না। নিজের মতন করে প্ল্যান করছি।

 

আল্টিমেটলি টিমকে জেতানোই হচ্ছে সবচেয়ে বড় গোল।’ জাতীয় দলের বাইরে থাকা নাঈম অবশ্য সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সও কাছ থেকে অনুসরণ করছেন। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় তাকেও অনুপ্রাণিত করেছে। সতীর্থদের এই সাফল্যকে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি। 

 

নাঈম বলেন, ‘এই ধরনের ম্যাচ জিতলে আমরা অনেক ইন্সপায়ারিং হই আর এটা আমাদের জন্য অনেক বড় একটা এচিভমেন্ট। একজন ক্রিকেটার হিসেবে এটা আমাদের জন্য অনেক ভালো দিক।’

ডিসি/আপ্র/১৮/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই