গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত, ৮৪ ধাপ উন্নতি তানজিদের, ২৬ ধাপ হাসানের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:০১ এএম ২০২৬
ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত, ৮৪ ধাপ উন্নতি তানজিদের, ২৬ ধাপ হাসানের
ছবি

ছবি সংগৃহীত

৯ বছরের টেস্ট ক্যারিয়ার নাজমুল হোসেন শান্তর। ৪৩ ম্যাচে ৯ সেঞ্চুরি করে ফেলেছেন। অবশেষে আইসিসি র‌্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ বিশে জায়গা করে নিতে পারলেন তিনি। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে দারুণ পারফরম্যান্সের পর আইসিসি র‌্যাঙ্কিংয়ে অগ্রগতি হয়েছে বাংলাদেশের অধিনায়কসহ বেশ কজনেরই। 

 

উল্টো চিত্র অস্ট্রেলিয়ানদের। ডারউইনে দুই ইনিংসের ব্যর্থতায় ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন ট্রাভিস হেড। এক ধাক্কায় তিনি এক থেকে নেমে গেছেন চারে। 

ডারউইনে প্রথম ইনিংসে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শান্ত। পরের ইনিংসে তাকে ব্যাটিংয়ে নামতে হয়নি। ৯ ধাপ এগিয়ে এখন তিনি আছেন ২০ নম্বরে। 

 

৬৫৯ রেটিং পয়েন্টও তার ক্যারিয়ার সেরা। প্রথম ইনিংসে ৪৯ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩০ করে মুমিনুল হক এগিয়েছেন পাঁচ ধাপ। 

 

তিনি আছেন ৩১তম স্থানে। একমাত্র ইনিংসে শূন্য রানে ফিরে লিটন দাস নেমে গেছেন পাঁচ ধাপ (২৮তম)। প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরিতে জয়ের ভিত গড়ে দেওয়া তানজিদ হাসান এগিয়েছেন এক লাফে ৮৪ ধাপ। মাত্র দুই টেস্ট খেলা ব্যাটসম্যান আছেন ৮৮ নম্বরে।

 


২০ ও অপরাজিত ২৫ রান করে সাদমান ইসলাম তিন ধাপ এগিয়ে আছেন ৫৮তম স্থানে। তার ঠিক পরই মেহেদী হাসান মিরাজ। ৬৫ রানের দারুণ লড়িয়ে ইনিংস খেলে তিনি এগিয়েছেন পাঁচ ধাপ। 

 

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন মুশফিকুর রহিম। ২১ বছরের ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলে একমাত্র ইনিংসে ৩৬ রানে আউট হন তিনি, ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান আছেন ১৮ নম্বরেই। বোলিং র‌্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়েছেন হাসান মাহমুদ। 

 

ডারউইনে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের নায়ক উঠে এসেছেন ৩৮তম স্থানে। ৫০৩ রেটিং পয়েন্ট তার ক্যারিয়ার সেরা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকারি মিরাজের উন্নতি তিন ধাপ। তার অবস্থান ২৪। তার স্পিন-সঙ্গী তাইজুল ইসলাম ম্যাচে মোটে একটি উইকেট পেলেও ধরে রেখেছেন ১১ নম্বর জায়গা। 

 

বোলিং র‌্যাঙ্কিংয়ে আপাতত বাংলাদেশের সেরা তিনিই। ম্যাচে তিন উইকেট নিয়ে তাসকিন আহমেদ এগিয়েছেন এক ধাপ (৪৯তম)। এই সিরিজে না থাকা নাহিদ রানা পিছিয়েছেন এক ধাপ (৬০তম)। ব্যাটিং ও বোলিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হলেও অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরেই আছেন মিরাজ। 

তার রেটিং পয়েন্ট অবশ্য বেড়ে হয়েছে ৩২০। তার সঙ্গে যৌথভাবে তিনে থাকা মিচেল স্টার্ক নেমে গেছেন চারে। ৪৪৬ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডারদের শীর্ষেই আছেন রাভিন্দ্রা জাদেজা।

ডিসি/আপ্র/০৮/১৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই