গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ভারত, কুয়েত ও কিরগিজস্তানের প্রতিপক্ষ পেল ফর্টিস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:১৯ এএম ২০২৬
ভারত, কুয়েত ও কিরগিজস্তানের প্রতিপক্ষ পেল ফর্টিস
ছবি

ছবি সংগৃহীত

এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের দল ফর্টিস এফসি পড়েছে ‘সি’ গ্রুপে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে ভারতের এফসি গোয়া, কুয়েতের কাদসিয়া এসসি ও কিরগিজস্তানের এফসি রেগার-তাদজের বিপক্ষে।

 


মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বৃহস্পতিবার গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। মূল পর্বের ম্যাচগুলো ১৭-২৪ অক্টোবরে অনুষ্ঠিত হবে। ‘সি’ গ্রুপের ম্যাচগুলো হবে কুয়েতে। 

প্রিলিমিনারি রাউন্ডে মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয় ফর্টিস এফসি। ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায় পাওয়া সাফল্য এবার কুয়েতে টেনে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ মাসুদ পারভেজ কায়সারের দলের সামনে। গ্রুপের তিন প্রতিপক্ষই তাদের চেয়ে ইতিহাস-ঐতিহ্যে ঢের এগিয়ে। 

 

এফসি গোয়া ইন্ডিয়ান সুপার লিগের ২০১৯-২০ মৌসুমের চ্যাম্পিয়ন। দেশের মাঠে সবশেষ ২০২৫-২৬ মৌসুমে সুপার কাপ জিতেছে তারা। কুয়েত প্রিমিয়ার লিগে জেতা ১৭টি শিরোপার সবশেষটি কাদসিয়া পেয়েছিল ২০১৫-১৬ মৌসুমে। কুয়েত আমির কাপের ১৭টি ট্রফিও আছে তাদের অর্জনের শোকেসে। 

 

কিরগিজস্তানের দল রেগার-তাদজ এফসিও ঘরোয়া লিগের সফল দলগুলোর একটি। তাদের কেবিনেটে আছে লিগাই ওলি তজিকিস্তোনের সাতটি ও আটটি তাজিকিস্তান ট্রফি। ফর্টিস এফসির সে তুলনায় নেই বলার মতো প্রাপ্তির গল্প। 

 

দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট বাংলাদেশ চ্যাম্পিয়ন্সশিপ লিগে সেরা হয়ে লিগে উঠে আসাই তাদের একমাত্র ট্রফি পাওয়া। গত লিগেও তারা হয়েছিল তৃতীয়। বসুন্ধরা কিংস ও আবাহনী ফিফার নিষেধাজ্ঞায় থাকায় এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পায় তারা।

ডিসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই