গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাহিদুল-আমিনুল-নাঈমের দৃঢ়তায় হার এড়াল ইমার্জিং দল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০২ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৫৫ এএম ২০২৬
মাহিদুল-আমিনুল-নাঈমের দৃঢ়তায় হার এড়াল ইমার্জিং দল
ছবি

ছবি সংগৃহীত

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ফেরার সময় বাংলাদেশ ইমার্জিং দল ছিল টালমাটাল অবস্থায়। দিনের তখনও বাকি ছিল দুই সেশনের বেশি সময়। 

হারের শঙ্কায় থাকা সফরকারীদের বাকিটা সময় টানেন মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাঈম হাসান। তাদের দৃঢ়তায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে হার এড়ায় বাংলাদেশ।

 


জয়ের জন্য ৪১১ রান তাড়ায় বুধবার চতুর্থ ও শেষ দিন ৬ উইকেটে ২৪৪ রান করে বাংলাদেশ। তাতে ড্র হয় দুই ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ। বিনা উইকেটে ১৫ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ছিল আরও ৩৯৬ রান। শেষ দিনে এতো বড় লক্ষ্য তাড়া এমনিতেই কঠিন। সেখানে ৭০ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচ বাঁচানোই হয়ে যায় অনেক বড় চ্যালেঞ্জ। 

দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারে ফেরেন শাহাদাত হোসেন। একটু পরে তাকে অনুসরণ করেন অধিনায়ক জাকির হাসান। 

টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন দুই ব্যাটসম্যানের দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় সফরকারীরা। থিতু হয়ে ফেরেন মাহফিজুল ইসলাম (৪১)। শূন্যতেই বিদায় নেন ইফতেখার হোসেন ইফতি (০) ও রিজওয়ান (০)। বাংলাদেশকে তখন চোখ রাঙাছিল বড় হারের শঙ্কা।


ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েন মাহিদুল ও আমিনুল। ২৬৫ বলে তারা যোগ করেন ১০৫ রান। তাদের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। তৃতীয় সেশনের শুরুর দিকে ভাঙে চমৎকার এই জুটি। 

১৭৪ বলে ১২ চারে ৭৪ রান করে ফেরেন আমিনুল। বাকি সময়টা নাঈমকে নিয়ে কাটিয়ে দেন মাহিদুল। ১৪০ বলে তারা গড়েন ৬৯ রাানের জুটি। দুই বড় জুটিতে দলকে পথ দেখানো মাহিদুল ২০৮ বলে সাত চারে অপরাজিত থাকেন ৪৮ রানে। ৭৯ বলে সাত চারে ৪৯ রানে অপরাজিত ছিলেন নাঈম। 

সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ শুরু হবে আগামী রোববার।


সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল প্রথম ইনিংস: ৫১৯/৫ ডিক্লে.
বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংস: ২৩৯/১০
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল দ্বিতীয় ইনিংস: ১৩০/৪ ডিক্লে.
বাংলাদেশ ইমার্জিং দল দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪১১) ৯৩ ওভারে ২৪৪/৬ (শাহাদাত ১৫, জাকির ১১, মাহফিজুল ৪১, ইফতেখার ০, মাহিদুল ৪৮*, রিজওয়ান ০, আমিনুল ৭৪, নাঈম ৪৯*; এনগেলব্রেখট ৪০-১৫-৭০-২, স্মিট ১৫-৫-৪১-২, মাজোলা ১৪-৩-৫৭-০, সিমিলেন ৯-০-৩৯-২, সেলেকা ১৩-৭-২৯-০, মানাক ২-০-৭-০)
ফল: ড্র

ডিসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই