গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভাকে নিয়ে স্পেন-আর্জেন্টিনার লড়াই

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩৩ এএম ২০২৬
রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভাকে নিয়ে স্পেন-আর্জেন্টিনার লড়াই
ছবি

ছবি সংগৃহীত

ইউরোপে জন্ম নেওয়া বা বেড়ে ওঠা প্রতিভাবান ফুটবলারদের দলে ভেড়ানো নিয়ে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়াইয়ে যুক্ত হলো নতুন অধ্যায়। এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রিয়াল মাদ্রিদ অনূর্ধ্ব-১৯ দলের মিডফিল্ডার কার্লোস দিয়েস। 

 

ইউরোপীয় ফুটবলের অন্যতম সম্ভাবনাময় এই তরুণকে নিজেদের জাতীয় দলে ভেড়াতে তীব্র আগ্রহ প্রকাশ করেছে দুই দেশের ফুটবল ফেডারেশনই। 

১৯ বছর বয়সী দিয়েসের জন্ম স্পেনের মাদ্রিদে হলেও বাবার জন্মসূত্রে তার রয়েছে আর্জেন্টিনার নাগরিকত্ব। এই দ্বৈত নাগরিকত্বের কারণে তিনি যেমন আলবিসেলেস্তেদের হয়ে খেলার যোগ্য, তেমনই জন্ম ও ফুটবলের দীক্ষা স্পেনে হওয়ায় লা রোহাদের প্রতিনিধিত্ব করার সুযোগও রয়েছে তার সামনে।


রিয়াল মাদ্রিদের যুব একাডেমিতে দিয়েজের অভাবনীয় উন্নতি নজর কেড়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) স্কাউটিং বিভাগের। ফলে বেশ কিছুদিন ধরেই তার পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তারা। 

 

গত মৌসুমে রিয়ালের বয়সভিত্তিক দলে দুর্দান্ত সময় কাটিয়েছেন এই মিডফিল্ডার। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে উয়েফা ইয়ুথ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। তার ক্ষুরধার পারফরম্যান্স ও অনন্য নেতৃত্বগুণ আর্জেন্টাইন বয়সভিত্তিক দলের নজরে নিয়ে এসেছে তাকে। 

 

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের লক্ষ্য, তাকে বুঝিয়ে আলবিসেলেস্তে জার্সি গায়ে জড়াতে রাজি করানো। তবে আর্জেন্টিনার চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। 

 

বছর খানেক আগেই দিয়েসকে ডেকে নিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের প্রস্তুতি প্রক্রিয়ার সঙ্গী করেছে স্পেন। স্পেনের এই ডাক দিয়েসকে নিজেদের করে নেওয়ার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলেও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ এখনও চূড়ান্ত হয়নি। দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকায় আর্জেন্টিনা এখনও আশা ছাড়েনি। 

 

ফলে কোন দেশের জার্সি গায়ে তিনি শেষ পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নামবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি এখনও তরুণ এই মিডফিল্ডারের কোর্টেই রয়েছে।

ডিসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই