গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সহজ জয়ে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু আর্সেনালের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:২২ এএম ২০২৬
সহজ জয়ে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু আর্সেনালের
ছবি

ছবি সংগৃহীত

কমিউনিটি শিল্ড জয়ের আত্মবিশ্বাস নিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে দারুণ সূচনা করেছে আর্সেনাল। দুই যুগেরও বেশি সময় পর প্রিমিয়ার লিগে ফেরা কভেন্ট্রি সিটিকে দাপুটে পারফরম্যান্সে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা।

 

 এমিরেটস স্টেডিয়ামে ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। ২৫ বছর পর শীর্ষ লিগে ফিরেই প্রথম মিনিটে কর্নার আদায় করে ইতিবাচক শুরুর আভাস দিয়েছিল কভেন্ট্রি সিটি। তবে সেই চাপ সামলে নিয়ে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ সম্পূর্ণ নিজেদের হাতে তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।


ম্যাচের শুরুতেই সুবর্ণ সুযোগ নষ্ট করেছিলেন বুকায়ো সাকা। তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি গানারদের।

 সফরকারীদের দুর্বলতার সুযোগ নিয়ে বাঁ দিকের সাইডলাইন থেকে পাওয়া পাসে রিকার্দো কালাফিওরি ডি-বক্সে বল বাড়ান কাই হাভার্টজকে। প্রথম ছোঁয়ায় চমৎকার প্লেসিং শটে দলকে এগিয়ে নেন এই জার্মান ফরোয়ার্ড। 

 

ম্যানচেস্টার সিটির বিপক্ষে কমিউনিটি শিল্ড জয়ের পরও জালে বল পাঠিয়েছিলেন তিনি। প্রথম গোলের মাত্র সাত মিনিট পর সফরকারী গোলরক্ষক কার্ল রুশওয়ার্তের ভুলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। 

 

ডেক্লান রাইসের পাস ধরে গ্রিক ফরোয়ার্ড ক্রিস্তস জলিসের বাড়ানো বল ঝাঁপিয়ে আটকাতে গিয়ে ফাঁকায় থাকা সাকার পায়ে তুলে দেন কভেন্ট্রি গোলরক্ষক। সুযোগ কাজে লাগিয়ে সহজেই বল জালে জড়ান এই ইংলিশ উইঙ্গার।


বিরতির পর খেলা শুরু হতেই চতুর্থ মিনিটে আবারও গোছানো আক্রমণে কভেন্ট্রির রক্ষণে ফাটল ধরায় স্বাগতিকরা। রাইসের পাস ধরে সাকাকে বল বাড়ান অধিনায়ক মার্টিন ওদেগোর। 

 

সাকার থেকে বাইলাইনে বল পেয়ে পুনরায় ওদেগোরকে ফেরত দেন বেন হোয়াইট। আর্সেনাল অধিনায়কের দুর্বল শট পজিশনিং ভুলের কারণে আটকাতে ব্যর্থ হন প্রতিপক্ষ গোলরক্ষক। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় আর্তেতার দল। তিন গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার আর কোনো সম্ভাবনা তৈরি করতে পারেনি কভেন্ট্রি সিটি। ম্যাচের বাকিটা সময় আর্সেনালের শক্ত রক্ষণভাগ ও মাঝমাঠের আধিপত্যের সামনে পুরোপুরি কোণঠাসা হয়ে থাকে সফরকারীরা। সহজ ও দাপুটে এই জয়ে নতুন মৌসুমে নিজেদের শক্তিশালী অবস্থান পুনর্প্রতিষ্ঠা করল আর্সেনাল।

ডিসি/আপ্র/২২/০৮/২০২৮
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই