গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

ব্যস্ত মৌসুমের আগে রাবাদার চোট, প্রোটিয়া শিবিরে বড় দুর্ভাবনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫ পিএম, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫৬ এএম ২০২৬
ব্যস্ত মৌসুমের আগে রাবাদার চোট, প্রোটিয়া শিবিরে বড় দুর্ভাবনা
ছবি

কাগিসো রাবাদা

সামনে আন্তর্জাতিক ক্রিকেটের বেশ ব্যস্ত সূচি। ঠিক এমন মুহূর্তে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের জন্য ভেসে এল বড় দুঃসংবাদ। শীতকালীন অনুশীলনের সময় ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির অভিজ্ঞ ও প্রধান পেসার কাগিসো রাবাদা। ব্যস্ত মৌসুম শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে তাঁর এই চোট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

 

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে রাবাদার চোটে পড়ার বিষযটি নিশ্চিত করেছে। তবে এই চোট কতটা গুরুতর এবং তা থেকে সেরে উঠতে তাঁর কতদিন সময় লাগবে, সে বিষয়ে নিশ্চিত হতে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। 

 

দক্ষিণ আফ্রিকা দল আগামী সপ্তাহে নামিবিয়ায় একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে তাদের ব্যস্ত ক্রিকেট মৌসুম শুরু করতে যাচ্ছে, যেখানে তৃতীয় দল হিসেবে অংশ নেবে জিম্বাবুয়ে। 

 

টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে স্বাগতিক নামিবিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচও খেলবে প্রোটিয়ারা। অবশ্য নামিবিয়া সফরের এই স্কোয়াডে শুরু থেকেই রাবাদাকে রাখা হয়নি। 

 

আসন্ন দীর্ঘ ও কঠিন আন্তর্জাতিক মৌসুমের কথা মাথায় রেখে অধিনায়ক টেম্বা বাভুমা, এইডেন মার্করাম এবং মূল পেস আক্রমণের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে এই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

 


তবে আগামী সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার মূল চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। সেপ্টেম্বরে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের একটি কঠিন টেস্ট সিরিজ খেলবে। 

 

এরপর নভেম্বর ও আগামী জানুয়ারিতে বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে দুটি গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ রয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে এই দীর্ঘ ও ভারী লাল বলের মৌসুমে রাবাদার উপস্থিতি দলের জন্য অত্যন্ত জরুরি।

 


উল্লেখ্য, ৩১ বছর বয়সী এই তারকা পেসার গত বছরের শেষ দিকে পাঁজরের গুরুতর চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করেছিলেন। 

 

এরপর ২০২৫ সালের অক্টোবরে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি। চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরবর্তীতে আইপিএলে অংশ নেওয়াই ছিল জাতীয় দল ও পেশাদার ক্রিকেটে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স।

 

গুরুত্বপূর্ণ মৌসুম শুরু হওয়ার আগে তাঁর হ্যামস্ট্রিংয়ের চোট নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিল প্রোটিয়া শিবিরে।

ডিসি/আপ্র/২২/০৮/২০২৮
 

সংশ্লিষ্ট খবর

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ
২৯ অক্টোবর ২০২৬

ব্যাটিং ধসের পর বোলিংয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তবে দিনের শেষ ভাগ...

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার
২৯ অক্টোবর ২০২৬

গাজার শিশুদের জন্য ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ হামজার

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের সহায়তায় ১০ লাখ পাউন্ডের বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশি ব...

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের
২৯ অক্টোবর ২০২৬

বিশাল জয়ের ম্যাচে কেইনকে গার্ড অব অনার বায়ার্নের

ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জয়ের পর হ্যারি কেইনকে বিশেষ সম্মান জানিয়েছে বায়ার্ন মিউনিখ। বুধবার জা...

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা
২৯ অক্টোবর ২০২৬

ইরাকে কম্পাউন্ড নারী এককে সোনা জিতলেন বন্যা

ইরাকে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় ধাপে কম্পাউন্ড নারী এককে সোনা জিতেছেন বাংল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে