গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ক্রিকেটার হিসেবে সবাই চায় বিশ্বকাপ খেলতে: মেহেদী

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২ পিএম, ২২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৫:১০ এএম ২০২৬
ক্রিকেটার হিসেবে সবাই চায় বিশ্বকাপ খেলতে: মেহেদী
ছবি

ছবি সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে সিদ্ধান্তই নিক, সেটিকে সম্মান জানানো উচিত বলে মনে করেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।

বিপিএল ফাইনালের ঠিক একদিন আগে বৃহস্পতিবার এই মন্তব্য করেন তিনি। ফাইনালের আগে আলোচনার বড় বিষয় ছিল বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা। এদিন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের।

বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক ও বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শেখ মেহেদী বৃহস্পতিবার সকালে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে দলের সঙ্গে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে সবাই চায় বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্তের বিষয়, সরকারেরও এখানে ভূমিকা আছে। তারা আমাদের অভিভাবক। তারা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের মেনে নেওয়া উচিত।’

আসিফ নজরুলের সঙ্গে বৈঠক থেকে কী ফল আসতে পারে—এমন প্রশ্নে অফস্পিনিং অলরাউন্ডার জানান, এখনো খেলোয়াড়দের কিছু জানানো হয়নি।
তার ভাষায়, ‘এখনো কিছুই ব্যাখ্যা করা হয়নি। বিশ্বকাপ স্কোয়াডের সবাইকে আলাদাভাবে মেসেজ দিয়ে বৈঠকে থাকতে বলা হয়েছে। সেখানে গেলে তবেই বুঝতে পারবো।’

এসি/আপ্র/২২/০১/২০২৬

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই