গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শরিফুলের প্রশংসায় কামিন্স, বললেন দারুণ বোলিং

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২১ এএম ২০২৬
শরিফুলের প্রশংসায় কামিন্স, বললেন দারুণ বোলিং
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তার বোলিংয়ের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

সিরিজের প্রথম টেস্টে একাদশে ছিলেন না শরিফুল। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়েই বাংলাদেশের পেসারদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন তিনি। ৭ উইকেট নিয়ে ১৮ বছর আগের রেকর্ড ভেঙে দেন শরিফুল।

এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছিলেন শাহাদাত হোসেন। দীর্ঘ ১৮ বছর পর সেই রেকর্ড নিজের করে নেন শরিফুল।

ম্যাচ শেষে শরিফুলের বোলিং নিয়ে প্রশংসা করেন কামিন্স। তিনি বলেন, শরিফুল অনেক ভালো বল করেছেন। কিছু রানও করেছেন। দারুণ সুইং করিয়েছেন। এদিন বাতাসও ছিল। সব মিলিয়ে তাঁর বোলিং দারুণ ছিল।

বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে কামিন্স বলেন, রান পাওয়ার সময় ব্যাটারদের নিজেদের ধরন ও কৌশল সম্পর্কে সচেতন থাকতে হয়। আগের সপ্তাহের ম্যাচে বাংলাদেশ নিজেদের স্বাভাবিক ধরনে না খেলে কিছুটা ধীরগতিতে খেলেছে এবং অনেক বেশি ধৈর্য দেখিয়েছে।

তিনি বলেন, সব সময় আক্রমণাত্মক শট খেলতে হবে এমন নয়। কন্ডিশন অনেক সময় ব্যাটারদের কঠিন পরীক্ষা নেয়। ব্যাটাররা রান বের করতে বা স্ট্রাইক ঘোরাতে আক্রমণাত্মক হতে চাইলে ভুলের সুযোগও বেড়ে যায়।

সিরিজের প্রথম টেস্টে ডারউইনে ৯ উইকেটে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে ম্যাকাইয়ে ইনিংস ও ৫১ রানে হেরেছে তারা।

দুই ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ সমতা রয়েছে।

এসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই