গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ইউএস ওপেনে জুটি বাঁধছেন আলকারাস ও সেরেনা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১২:৪৪ এএম ২০২৬
ইউএস ওপেনে জুটি বাঁধছেন আলকারাস ও সেরেনা
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ইউএস ওপেনে টেনিসপ্রেমীদের জন্য এক অভাবনীয় চমক নিয়ে হাজির হচ্ছেন দুই প্রজন্মের দুই তারকা। টুর্নামেন্টের মিশ্র দ্বৈতে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাসের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামবেন টেনিস কিংবদন্তি ও তেইশটি গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা উইলিয়ামস। যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন এই তারকা জুটিকে মূল পর্বে লড়াইয়ের জন্য একটি ওয়াইল্ড কার্ড প্রদান করেছে।  ৪৪ বছর বয়সী সেরেনা উইলিয়ামস দীর্ঘ চার বছর পেশাদার টেনিস থেকে দূরে থাকার পর চলতি বছরের জুনে প্রতিযোগিতায় ফেরেন। 


উইম্বলডনের এককের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর সম্প্রতি সিনসিনাটি ওপেনে বড় বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে ডাবলসে অংশ নেন তিনি। ফ্ল্যাশিং মেডোজে সেরেনার সাফল্যের ইতিহাস দীর্ঘ; তিনি ইতিপূর্বে ছয়বার ইউএস ওপেন একরসের শিরোপা জয়ের পাশাপাশি ১৯৯৮ সালে ম্যাক্স মিরনির সঙ্গে জুটি বেঁধে মিশ্র দ্বৈতের শিরাড়াও জিতেছিলেন।  অন্যদিকে, পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন কার্লোস আলকারাসের জন্য ও এই টুর্নামেন্টটি প্রত্যাবর্তনের মঞ্চ। 


গত এপ্রিলে ডান হাতের কব্জিতে চোট পাওয়ার পর দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে প্রতিযোগিতামূলক টেনিসের বাইরে ছিলেন এই স্প্যানিশ তারকা। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন মিস করার পর এবার ইউএস ওপেনে নিজের একক শিরোপা রক্ষা করার লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর আগে গত বছর ইউএস ওপেনে এমা রাদুকানুর সঙ্গে মিশ্র দ্বৈতে খেললেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল তাকে।  


আসন্ন ইউএস ওপেনের এই মিশ্র দ্বৈতের ড্রয়ে নোভাক জোকোভিচ ও আরিনা সাবালেনকার মতো তারকা জুটির পাশাপাশি আরও বেশ কিছু হাই-প্রোফাইল জুটি অংশ নিচ্ছে। দীর্ঘ বিরতির পর সেরেনার এই ফেরা এবং আলকারাসের ইনজুরি পরবর্তী প্রত্যাবর্তন সব মিলিয়ে এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে এই দুই তারকার জুটি।

ডিসি/আপ্র/২৩/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই