গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সিনসিনাটি ওপেন জিতে ইউএস ওপেনের প্রস্তুতি সারলেন গাউফ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬ পিএম, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:২১ এএম ২০২৬
সিনসিনাটি ওপেন জিতে ইউএস ওপেনের প্রস্তুতি সারলেন গাউফ
ছবি

ছবি সংগৃহীত

আসন্ন ইউএস ওপেনের আগে নিজেদের প্রস্তুতিটা বেশ ভালোভাবে সেরে নিলেন আমেরিকান টেনিস তারকা কোকো গাউফ। প্রতিযোগিতার তৃতীয় বাছাই ও স্বদেশি তারকা জেসিকা পেগুলাকে সরাসরি সেটে পরাজিত করে মর্যাদাপূর্ণ সিনসিনাটি ওপেনের শিরোপা নিজের করে নিয়েছেন এই দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। 

সিনসিনাটি ওপেনের নারী এককের এই ফাইনালে গত ৫৬ বছরের মধ্যে প্রথম অল-আমেরিকান লড়াই দেখতে পায় সমর্থকরা। 

বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত এই ফাইনালে প্রতিপক্ষকে পাত্তাই দেননি গাউফ। মাত্র ১ ঘণ্টা ১৪ মিনিটের লড়াইয়ে তিনি ৬-২ ও ৬-৪ গেমে ম্যাচ জিতে নেন। এই জয়ে ২২ বছর বয়সী এই টেনিস তারকা চলতি বছরের প্রথম কোনো ডব্লিউটিএ শিরোপার স্বাদ পেলেন। 

 

পাশাপাশি সিনসিনাটি ওপেনের হার্ডকোর্ট টুর্নামেন্টে এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ট্রফি জয়।


এর আগে ২০২৩ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার ঠিক তিন সপ্তাহ পরই ইউএস ওপেনে নিজের ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছিলেন গাউফ। গত অক্টোবরে উহানে শিরোপা জয়ের পর এটি তার প্রথম ডব্লিউটিএ খেতাব। 

সিনসিনাটি ওপেনের এই জয়ে ফ্ল্যাশিং মেডোর আসন্ন গ্র্যান্ড স্ল্যামে হট ফেভারিটদের তালিকায় নিজের অবস্থান আরও সুদৃঢ় করলেন তিনি। উল্লেখ্য, টুর্নামেন্টের কোয়ালিফায়িং পর্ব ইতোমধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী রোববার থেকে শুরু হবে এর মূল লড়াই।

ডিসি/আপ্র/২৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই