গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আইসিসি থেকে বড় সুখবর পেলেন মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:০৯ এএম ২০২৬
আইসিসি থেকে বড় সুখবর পেলেন মোস্তাফিজ
ছবি

ছবি সংগৃহীত

আইপিএল থেকে বাদ পড়া, বিশ্বকাপ থেকে জাতীয় দলের বাদ পড়া— এতসব দুঃসংবাদের মাঝে এবার আইসিসি থেকে একটা সুখবর এলো মোস্তাফিজুর রহমানের জন্য। গত এক সপ্তাহে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন টাইগার পেসার।

বুধবার (২৮ জানুয়ারি) পুরুষদের র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সবশেষ আপডেটে বোলারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। তার রেটিং পয়েন্ট এখন ৬৬৫। সেরা দশে বাংলাদেশের একমাত্র বোলার তিনি।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন রিশাদ হোসেনও। এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং পয়েন্ট ৬১৯। তবে, অবনতি হয়েছে শেখ মেহেদী হাসানের। দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন তিনি। নাসুম আহমেদ ২৬ নম্বরে আছেন, তার অবস্থান অপরিবর্তিত। এছাড়া, তানজিম হাসান সাকিব এক ধাপ এগিয়ে ৩৫ নম্বরে, তাসকিন আহমেদ এক ধাপ এগিয়ে অবস্থান করছেন ৫৩ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে রয়েছেন বরুণ চক্রবর্তী। তার রেটিং ৭৮৭।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে টাইগারদের উন্নতি হলেও অবনতি হয়েছে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে। তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে এখন ১৮ নম্বরে। পারভেজ হোসেন ইমন এক ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৯ নম্বরে। এক ধাপ পিছিয়ে ৪০ নম্বরে আছেন সাইফ হাসান। তাওহীদ হৃদয় অপরিবর্তিত ৪২ আর লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে অবস্থান করছেন। চার ধাপ পিছিয়ে জাকের আলীর অবস্থান ৭১ নম্বরে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৯২৯ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন অভিষেক শর্মা।

এসি/আপ্র/২৮/০১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই