গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলে কেন রাজি হয়নি, জানালো আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:০২ এএম ২০২৬
বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলে কেন রাজি হয়নি, জানালো আয়ারল্যান্ড
ছবি

বাংলাদেশের সঙ্গে গ্রুপ অদলবদলে কেন রাজি হয়নি, জানালো আয়ারল্যান্ড

নিরাপত্তাজনিত উদ্বেগে ভারতে বিশ্বকাপ খেলতে রাজি হয়নি বাংলাদেশ। তার পরিবর্তে আরেক আয়োজক শ্রীলঙ্কায় ম্যাচগুলো নেওয়ার অনুরোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা আইসিসির কাছে প্রস্তাব দেয়, আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করার। তবে এই প্রস্তাবটি আইসিসি এবং আয়ারল্যান্ড-উভয় পক্ষই প্রত্যাখ্যান করে। বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত থাকায় শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে।

বর্তমানে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। কেন রাজি হয়নি আয়ারল্যান্ড? ‘ক্রিকবাজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ারল্যান্ডের হেড কোচ হাইনরিখ মালান জানালেন, ভেন্যু ও কন্ডিশন অনুযায়ীই তারা প্রস্তুতি নিয়েছেন। ভেন্যু পরিবর্তন হলে তাদের সমস্যা হতো। মালান বলেন, ‘আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছি। শ্রীলঙ্কার কন্ডিশনে বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার মানসিকতা তৈরি করা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। ম্যাচের অবস্থা, কন্ডিশন ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার সক্ষমতা গড়ে তোলার ওপর আমরা জোর দিচ্ছি। আমাদের গেম প্ল্যানগুলো আরো শক্তিশালী করার মাধ্যমে খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার সুযোগ করে দেওয়াই শ্রীলঙ্কা সফরের আগে আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি আরো যোগ করেন, মাঠের পরিস্থিতি ও প্রতিপক্ষ অনুযায়ী খেলার ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে খেলোয়াড়রা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের খেলাটা খেলতে পারে।
সানা/মেহেদী/আপ্র/২৮/০১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সেঞ্চুরির পরই ফিরলেন সাদমান, সাজঘরে তাওহীদও
২৯ অক্টোবর ২০২৬

সেঞ্চুরির পরই ফিরলেন সাদমান, সাজঘরে তাওহীদও

ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পরপরই আউট হয়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর বিদায়ের...

শেষ মুহূর্তে দুই গোল হজম, শেষ গোলে হার এড়ালো মেসিরা
২৯ অক্টোবর ২০২৬

শেষ মুহূর্তে দুই গোল হজম, শেষ গোলে হার এড়ালো মেসিরা

লিওনেল মেসির দল ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাতির মধ্যকার ম্যাচে শেষ ১০ মিনিটে হয়েছে তিনটি গোল। ৬০ মিন...

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার
২৯ অক্টোবর ২০২৬

মুখ ঢেকে তর্ক, লাল কার্ডের পর তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

ফুটবলের নতুন নিয়ম অনুযায়ী, হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে তর্ক করায় লাল কার্ড দেখেছিলেন ব্রাজিল...

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন
২৮ অক্টোবর ২০২৬

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন

৯৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করাটা খুব একটা সুখকর হওয়ার কথা নয়। সেঞ্চুরির এত কাছে গিয়ে কিছু টেনশন, শ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে