গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গাঁজার তীব্র গন্ধে ম্যাচ থামালেন সাবালেঙ্কা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৪ এএম ২০২৬
গাঁজার তীব্র গন্ধে ম্যাচ থামালেন সাবালেঙ্কা
ছবি

ছবি সংগৃহীত

ইউএস ওপেন টেনিসে ঘটল এক অস্বাভাবিক ঘটনা। নারীদের টেনিসে বিশ্বের এক নম্বর তারকা আরিনা সাবালেঙ্কার তৃতীয় রাউন্ডের ম্যাচে তীব্র গাঁজার গন্ধের কারণে মাঝপথে খেলা বন্ধ রাখতে হয়েছে। 

 

লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন সেই তীব্র গন্ধে নিজেই খেলা থামিয়ে দেন সাবালেঙ্কা, এরপর বিষয়টি তিনি জানান আম্পায়ারকে। উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে শুক্রবারের এই ম্যাচে শুরুতেই ৩-০ গেমে এগিয়ে যান সাবালেঙ্কা। 

শেষ পর্যন্ত সরাসরি সেটে জয় তুলে নিয়ে চতুর্থ রাউন্ডেও উঠে যান তিনি। তবে ম্যাচের দ্বিতীয় সার্ভিস গেমে গাঁজার গন্ধে বিরক্ত হয়ে আম্পায়ার ইভা আসাদেরাকি-মুরের দৃষ্টি আকর্ষণ করেন এই শীর্ষ বাছাই খেলোয়াড়।

 


৩০-০ পয়েন্টে এগিয়ে থাকা অবস্থায় সাবালেঙ্কা আম্পায়ারকে বলেন, কেউ একজন গাঁজা সেবন করছেন এবং গন্ধটা বেশ তীব্র, তাই বিষয়টি একটু দেখার অনুরোধ জানান তিনি। 

 

পরবর্তীতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সাবালেঙ্কা জানান, কেউ আনন্দ করলে তাতে তার কোনো আপত্তি নেই, তবে টেনিস কোর্টের আশপাশে যেন কেউ এভাবে ধূমপান না করেন, সেটাই তার অনুরোধ। 

 

হাসতে হাসতে সাবালেঙ্কা বলেন, যে কেউ যা খুশি করতে পারেন, যা খুশি ধূমপান করতে পারেন এবং যতটা সম্ভব আরাম করতে পারেন, তবে দয়া করে যেন তা টেনিস কোর্টের আশপাশে না করা হয়। তার ভাষায়, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এমন তীব্র গন্ধ সামলানো বেশ কঠিন হয়ে দাঁড়ায়।

 


উল্লেখ্য, ফ্লাশিং মেডোজে গাঁজার গন্ধ ছড়িয়ে পড়ার ঘটনা নতুন কিছু নয়। অতীতেও একাধিক খেলোয়াড় এই গন্ধের কারণে নিজেদের মনোযোগে বিঘ্ন ঘটার অভিযোগ তুলেছেন। ইউএস ওপেনের ভেন্যুর ভেতরে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও নিউইয়র্কে ২১ বছর বা তার বেশি বয়সীদের জন্য বিনোদনমূলকভাবে গাঁজা সেবন বৈধ। 

 

ফলে আশপাশের ফ্লাশিং মেডোজ-করোনা পার্ক থেকে আসা ধোঁয়া টেনিস কমপ্লেক্স ও কোর্ট পর্যন্ত পৌঁছে যাওয়ার আশঙ্কা থেকে যায়। সাবালেঙ্কা জানিয়েছেন, চলতি টুর্নামেন্টে এর আগেও তিনি গাঁজার গন্ধ পেয়েছেন, তবে শুক্রবারের ম্যাচের মতো এত তীব্র গন্ধ এর আগে কখনো পাননি। 

 

তার ধারণা, বাতাসের প্রভাবেই বাইরের ধোঁয়া সেদিন স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েছিল।

ডিসি/আপ্র/০৫/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই