গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৫ এএম ২০২৬
২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
ছবি

ছবি সংগৃহীত

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের ডাগআউটে থাকবেন এই স্প্যানিশ কোচ।

 শুক্রবার এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, এনরিকের পাশাপাশি দলের পাঁচজন খেলোয়াড়ের সঙ্গেও নতুন চুক্তিতে সম্মত হয়েছে ক্লাবটি। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলকে কোচিং করানো এনরিকে ২০২৩ সালে যোগ দেন পিএসজিতে। এরপর থেকে ক্লাবের ইতিহাসে চলছে সবচেয়ে সফল অধ্যায়। 

 

এই সময়ে ইউরোপ সেরার আসরে দুটি শিরোপা জিতেছে পিএসজি, পাশাপাশি জিতেছে তিনটি লিগ আঁ শিরোপাও। ২০২৪-২৫ মৌসুমে সবমিলিয়ে ছয়টি ট্রফি জেতার পাশাপাশি ক্লাব বিশ্বকাপের প্রথম আসরেও ফাইনাল পর্যন্ত পৌঁছায় পিএসজি।

 


নতুন চুক্তির আওতায় ২০৩১ সাল পর্যন্ত পিএসজিতে থাকবেন ডিফেন্ডার লুকাজ বেরাওদো ও উইলিয়ান পাচু, মিডফিল্ডার জুয়াও নেভেস এবং একাডেমি থেকে বেড়ে ওঠা সেনি মায়ুলু। এদিকে ফাবিয়া রুইসের চুক্তি বহাল থাকবে ২০২৮ সাল পর্যন্ত, তবে তার ক্ষেত্রে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। 

 

পর্তুগিজ মিডফিল্ডার নেভেস ২০২৪ সালে বেনফিকা থেকে যোগ দেন পিএসজিতে, আর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে খেলেছেন ১০০ ম্যাচ। 

 

একই বছর আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ফরাসি ক্লাবটিতে আসা একুয়েডরের সেন্টার ব্যাক পাচুও এই সময়ে খেলেছেন ১০৫ ম্যাচ। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে পিএসজিতে যোগ দেন দেশটির ডিফেন্ডার বেরাওদো। 

 

অন্যদিকে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের খেলোয়াড় মায়ুলু মাত্র ১২ বছর বয়সেই যোগ দিয়েছিলেন এই ক্লাবে। স্প্যানিশ মিডফিল্ডার রুইস ২০২২ সালে ইতালিয়ান ক্লাব নাপোলি থেকে যোগ দেন পিএসজিতে। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৭১ ম্যাচ খেলে ১৬টি গোল করার পাশাপাশি আরও ২৮টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।

ডিসি/আপ্র/০৫/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই