গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৯ এএম ২০২৬
পাকিস্তানকে সর্বনিম্ন রানে অলআউট করে জিতলো ভারত
ছবি

ছবি সংগৃহীত

নারী এশিয়া কাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করলো ভারত। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ভারতের বোলারদের তোপে মাত্র ৫৫ রানে অলআউট হতে হয়েছে। যা কিনা নারী টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। 

 

একের পর এক উইকেট হারায় পাকিস্তানের মেয়েরা ভারতের শ্রী চরণী ও প্রিমা রাওয়াতের ঘূর্ণিতে। দুজনেই শিকার করেন সমান ৩টি করে উইকেট। এতে করে ধসে যায় পাকিস্তানের ব্যাটিং। 

 

জবাব দিতে নেমে অনায়াসে জয় পায় ভারতের মেয়েরা। 

মাত্র ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান তুলে ৭ উইকেটের জয় পায় তারা। ২৯ রানের মধ্যে ভারতের তিন ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়ে উত্তেজনা তৈরি করেছিলেন ফাতিমা সানা।

 


তবে বিপদ আর বড় হয়নি এই ক্ষুদ্র লক্ষ্যে। হারমানপ্রিত কৌর ও দিপ্তি শর্মা মিলে আর কোনো বিপদ হতে দেননি। শেষ পর্যন্ত ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন হারমানরপ্রিত। ৭ উইকেটের জয় পায় ভারত। এই জয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। ম্যাচেই শেফালি ভার্মা নারী টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই