গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০০ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২২ এএম ২০২৬
কাউন্টিতে আবার দারুণ বোলিংয়ে কেন্টের জয়ের নায়ক হাসান
ছবি

ছবি সংগৃহীত

দিনের শুরুর দিকে একটি ছোবল, মাঝের সেশনে একটি, শেষ দিকে আরও একটি। গুরুত্বপূর্ণ সময়গুলোকে দলকে উইকেট এনে দিলেন হাসান মাহমুদ। পাশাপাশি অবদান রাখলেন ম্যাট মিল্নস ও কিথ ডাজনও। তিন পেসার তিনটি করে উইকেট নিয়ে জিতিয়ে দিলেন কেন্টকে। বিফলে গেল উস্টারশায়ারের ব্রেট ডি’অলিভেইরার লড়িয়ে সেঞ্চুরি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন টু-এর ম্যাচটিতে উস্টারশায়ারকে ৮৪ রানে হারাল কেন্ট। 

 

ডিভিশন ওয়ানে প্রমোশনের লড়াইয়ে জয়টি খুবই জরুরি ছিল তাদের। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ শেষ করে কাউন্টিতে ফিরে আবার কেন্টের জয়ের নায়ক হাসান। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকারি পেসার প্রথম ইনিংসে নিয়েছিলেন চার উইকেট। দলের পাঁচ পেসারের বোলিং আক্রমণে সফলতম বোলার তিনিই। 

অভিজ্ঞ মিল্নস নিয়েছেন ম্যাচে ছয় উইকেট, দক্ষিণ আফ্রিকান পেসার ডাজন পাঁচটি। জয়ের জন্য শেষ ইনিংসে উস্টারশায়ারের লক্ষ্য ছিল ৩৮০ রান। তৃতীয় দিন শেষ করে তারা ৩ উইকেটে ৮৪ রানে। হাসান তখনও কোনো উইকেট পাননি।

 


নতুন দিনে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন অ্যাডাম হোস ও ডি’অলিভেইরা। এই জুটিকে ৭৬ রানে থামান হাসান। এ দিন তার প্রথম ওভারেই ঢোকা বলে এলবিডব্লিউ করে দেন ৩৮ রান করা হোসকে। উস্টার তবু লড়াই চালিয়ে যায়। ডি’অলিভেইরার সঙ্গে জুটিতে দলকে দুইশ পেরিয়ে নিয়ে যান হেনরি কালেন। 

 

এই জুটি যখন দলের মাথাব্যথার কারণ, আবারও ত্রাতা হয়ে আসেন হাসান। তার দুর্দান্ত ডেলিভারিতে ডিগবাজি খায় ৪৫ রান করা কিপার-ব্যাটারের অফ স্টাম্প। ৮৬ রানের এই জুটি ভাঙার পরও ম্যাচের লাগাম নিতে পারেনি কেন্ট। এবার ডি’অলিভেইরা ও ম্যাথু ওয়েট গড়ে তোলেন আরেকটি জুটি। 

 

এক পর্যায়ে উস্টারের রান ছিল ৫ উইকেটে ২৬৫। জয়ের জন্য প্রয়োজন তখন আর ১১৫ রান। এবার ৬৪ রানের জুটি ভাঙেন ডাজন। এরপর আর কেন্টকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ডাজন পরে টানা দুই বলে উইকেট এনে দেন দুটি। 

দ্বিতীয় নতুন বলে আক্রমণে এসেই নিচু হওয়া ডেলিভারিতে বেন অ্যালিসনকে এলবিডব্লিউ করেন হাসান। শেষ ব্যাটার অ্যাডাম ফিঞ্চকে ফিরিয়ে ম্যাচ শেষ করেন মিল্নস। উস্টারশায়ার শেষ ৫ উইকেট হারায় ৩০ রানের মধ্যে।


গত জুনে কাউন্টিতে অভিষেক ম্যাচেই ৯ উইকেট নিয়ে কেন্টকে জেতান হাসান। পরের ম্যাচেও ৩ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন অবদান। পরে জাতীয় দলের হয়ে জিম্বাবুয়ে সফরে যান। সেখান থেকে ফিরে কেন্টের হয়ে তিনটি ম্যাচ খেলেন টি-টোয়েন্টি ব্লাস্টে। 

 

আবার জাতীয় দলে ফিরে অস্ট্রেলিয়া সফরে ডারউইনে বাংলাদেশের অবিস্মরণীয় জয়ে ম্যাচ-সেরা হন ৯ উইকেট নিয়ে। এরপর কাউন্টিতে ফিরে আরেক দফায় বড় ভূমিকা রাখলেন কেন্টের জয়ে। এখন কেন্টে তার সঙ্গী হয়েছেন বাংলাদেশের আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদও। তবে এই ম্যাচে তাকে রাখা হয়নি একাদশে। কাউন্টিতে প্রতি দলের একাদশে বিদেশি খেলতে পারেন দুজন। হাসানের সঙ্গে কেন্ট ম্যাচে খেলিয়েছে প্রোটিয়া পেসার ডাজনকে। 

 

এই মৌসুমে কেন্টের ম্যাচ বাকি আছে আর তিনটি। ডিভিশন টু থেকে প্রতি মৌসুমে দুটি দল ওঠে ডিভিশন ওয়ানে। ১১ ম্যাচে ১৭০ পয়েন্ট নিয়ে ডিভিশন টু-তে দুই নম্বর স্থান সংহত করেছে কেন্ট। ১৫৫ পয়েন্ট নিয়ে তিনে নর্থ্যাম্পটন। ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ডারহামের প্রমোশন পাওয়া অনেকটাই নিশ্চিত। পরের তিন ম্যাচে কেন্টের প্রতিপক্ষ তলানির দিন দল ডার্বিশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ার।

ডিসি/আপ্র/০৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই