গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ে আত্মবিশ্বাসী এমবাপে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৯:৩২ এএম ২০২৬
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ে আত্মবিশ্বাসী এমবাপে
ছবি

ছবি সংগৃহীত

রিয়াল মাদ্রিদ কিংবা ফ্রান্স—কোনো জার্সিতেই গত মৌসুমে শিরোপা জিততে পারেননি কিলিয়ান এমবাপে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ সময় কাটিয়েছেন ফরাসি এই তারকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ১৫ গোল এবং লা লিগায় সর্বোচ্চ ২৫ গোল করেছেন তিনি। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও আসরে সর্বোচ্চ ১০ গোল করে ইতিহাস গড়েছেন এমবাপে। বিশ্বকাপের ইতিহাসে তাঁর গোলসংখ্যাও এখন সর্বোচ্চ ২২।

ব্যক্তিগত এসব সাফল্যের পর এবার ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন ফরাসি অধিনায়ক। শিরোপা না জিতলেও বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি এবার তাঁর প্রাপ্য বলে মনে করেন তিনি।

‘ফ্রান্স ফুটবল’কে দেওয়া সাক্ষাৎকারে ২৭ বছর বয়সী এমবাপে বলেন, অনেকেই বলছেন তিনি ক্লাব কিংবা জাতীয় দলের হয়ে কোনো শিরোপা জিততে পারেননি। তবে ব্যালন ডি’অর যেহেতু ব্যক্তিগত পুরস্কার, তাই দলীয় শিরোপা না থাকাকে তিনি বড় বাধা মনে করছেন না।

এমবাপে বলেন, ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে তিনি এবারও নিজেকে শক্তিশালী দাবিদার মনে করছেন। এটি তাঁর অন্যতম লক্ষ্য এবং স্বল্পমেয়াদি লক্ষ্যগুলোর একটি বলেও জানান তিনি।

এর আগে নিজেকে ব্যালন ডি’অরের যোগ্য দাবি করায় সমালোচনার মুখে পড়েছিলেন এমবাপে। এবারও নিজের অবস্থানে অটল থেকে তিনি বলেন, কোনো খেলোয়াড়ই সর্বসম্মতভাবে এই পুরস্কার জিততে পারেননি। তাই কারও মতে বিজয়ী প্রাপ্য নন—এমন মত থাকতেই পারে।

ব্যালন ডি’অর নিয়ে নিজের ধারণার কথা বলতে গিয়ে মেসি ও রোনালদোর যুগের প্রসঙ্গও টানেন এমবাপে। তাঁর মতে, এই পুরস্কার সাধারণ খেলোয়াড়দের জন্য নয়; বরং অন্যদের চেয়ে আলাদা কিছু করে দেখানো খেলোয়াড়দেরই দেওয়া হয়। আর চলতি বছরে তিনি এমন কিছু অর্জন করেছেন, যা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করেন।

নিজের পারফরম্যান্সের মূল্যায়ন করতে গিয়ে আরও এক ধাপ এগিয়ে এমবাপে বলেন, গত মৌসুমে তাঁর চেয়ে ভালো কোনো খেলোয়াড় ছিলেন না।

তিনি বলেন, বড় প্রতিযোগিতাগুলোতে এত গোল করা, যেখানে বিশ্বের সেরা খেলোয়াড়েরা অংশ নেন, পাশাপাশি বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চে দুর্দান্ত পারফরম্যান্স করা—এসবই তার দাবিকে শক্তিশালী করে।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়াকে নিজের ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন এমবাপে। মাত্র ২৭ বছর বয়সে এই রেকর্ডের মালিক হওয়াকে অসাধারণ বলেও মন্তব্য করেন তিনি।

আরো বিশেষ বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ডটি তিনি লিওনেল মেসির কাছ থেকে নিয়েছেন। মেসিকে রোনালদোর সঙ্গে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে এমবাপে বলেন, এমন একজনের কাছ থেকে রেকর্ড নেওয়া তাঁর অর্জনকে আরও বিশেষ করে তুলেছে।

সব মিলিয়ে দলীয় সাফল্যের ঘাটতি থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে এবার ব্যালন ডি’অর জয়ের ব্যাপারে নিজের দাবিকে বেশ জোরালোই মনে করছেন এমবাপে।

এসি/আপ্র/১২/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই