গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন মাস্তানতুয়োনো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৩ এএম ২০২৬
হ্যাটট্রিকে মেসির রেকর্ড ভাঙলেন মাস্তানতুয়োনো
ছবি

ছবি সংগৃহীত

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ফিওরেন্তিনায় খেলতে গেছেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। গতকাল ভেনেজিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করলেন তিনি। ইতালিতে তিনবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে ইতিহাসের পাতায় নাম লিখলেন। 

 

মাস্তানতুয়োনো সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনো একটিতে হ্যাটট্রিক করলেন। তিনি ভেঙে দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির রেকর্ড। মাত্র ১৯ বছর ও ২৮ দিন বয়সে এই ঐতিহাসিক কীর্তি গড়লেন মাস্তানতুয়োনো। তার অবিস্মরণীয় ট্রেবলে ফিওরেন্তিনা নতুন মৌসুমে প্রথম পয়েন্ট পেল। এই জয় ইতালিয়ান দলকে লিগ টেবিলের ১৫তম স্থানে তুলল। 

 

মেসি যখন বার্সেলোনায় প্রথম হ্যাটট্রিক করেছিলেন, তার চেয়ে ২৩১ দিন কম বয়সে এই কীর্তি গড়লেন মাস্তানতুয়োনো। ২০০৭ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বিখ্যাত মাইলফলক ছুঁয়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। 

 

২২তম মিনিটে অ্যাকার অ্যাডামসের গোলে এগিয়ে যায় ভেনেজিয়া। 

 

আমেরিকান মিডফিল্ডার জিয়ানলুকা বুসিও করেন অ্যাসিস্ট। আধঘণ্টার মাথায় ১ মিনিট ৩৮ সেকেন্ডের ব্যবধানে দুটি গোল করেন মাস্তানতুয়োনো। 

 

খেলা শেষ হওয়ার ছয় মিনিট বাকি থাকতে করেন হ্যাটট্রিক। তার আগেই সর্বকনিষ্ঠ ফিওরেন্তিনা খেলোয়াড় হিসেবে এক ম্যাচে একাধিক গোলের কীর্তি গড়েন তিনি।

ডিসি/আপ্র/১২/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই