গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাইনিজ তাইপেকে উড়িয়ে এশিয়া কাপে সপ্তম হয়ে অভিযান শেষ বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৩ এএম ২০২৬
চাইনিজ তাইপেকে উড়িয়ে এশিয়া কাপে সপ্তম হয়ে অভিযান শেষ বাংলাদেশের
ছবি

ছবি সংগৃহীত

চীনের ইনার মঙ্গোলিয়ায় অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দারুণ এক জয় দিয়ে নিজেদের মিশন শেষ করল বাংলাদেশ। শনিবার সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে জাইলস বোনেটের শিষ্যরা। 

 

এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টে সপ্তম দল হিসেবে নিজেদের আসর শেষ করল সাব্বির-রিফাতরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লাল-সবুজের এই যুবারা। প্রথম কোয়ার্টারেই পেনাল্টি কর্নার থেকে দারুণ একটি গোল আদায় করে দলকে এগিয়ে নেন মুন্না ইসলাম। 

তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ—এই কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে গোল শোধ করে ম্যাচে সমতা ফেরায় চাইনিজ তাইপে। 

দ্বিতীয় কোয়ার্টারে এসে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। 

 

এর ফলস্বরূপ নবম মিনিটে দৃষ্টিনন্দন এক ফিল্ড গোল থেকে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন মোহাম্মদ রিফাত, আর এই গোলের জোগানদাতা ছিলেন সাব্বির। এই লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।


বিরতির পর তৃতীয় কোয়ার্টারেও বলের দখলে দাপট বজায় রাখে বাংলাদেশ। 

তবে খেলার ধারার সম্পূর্ণ বিপরীতে গিয়ে এই কোয়ার্টারের ১৩তম মিনিটে আবারও সমতায় ফেরে চাইনিজ তাইপে (২-২)। যদিও এই সমতা এক মিনিটেরও বেশি স্থায়ী হতে দেননি তায়েব আলী—পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোল করে বাংলাদেশকে আবারও ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তিনি। 

শেষ কোয়ার্টারে চাইনিজ তাইপেকে আর ম্যাচে ফিরতেই দেয়নি বাংলাদেশের এই যুবারা। এই কোয়ার্টারের তৃতীয় মিনিটে মোহাম্মদ রিফাত নিজের দ্বিতীয় গোলটি করলে বাংলাদেশের লিড বেড়ে দাঁড়ায় ৪-২। আর ম্যাচ শেষ হওয়ার মাত্র ৫ মিনিট বাকি থাকতে আবদুল্লাহর দুর্দান্ত এক ফিল্ড গোলে ৫-২ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়ে যায় জাইলস বোনেটের দলের। 

 

বাকি সময়টুকু নিজেদের রক্ষণ জমাট রেখে দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন মোহাম্মদ রিফাত।

ডিসি/আপ্র/১২/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই