গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৭ এএম ২০২৬
কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন
ছবি

ছবি সংগৃহীত

বুন্ডেসলিগায় মৌসুমে প্রথম গোলের দেখা পেলেন হ্যারি কেইন। তার ওই গোলেই ঘরোয়া লিগে জয়ের পথে ফিরল বায়ার্ন মিউনিখ। 

 

নবাগত এসভি এভাসবার্কের মাঠে রোববার ২-১ গোলে জিতেছে ভেসোঁ কম্পানির দল। প্রথম দুই রাউন্ডে বায়ার লেভারকুজেন ও বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে উজ্জীবিত এভাসবার্ক এদিনও বেশ আত্মবিশ্বাসী শুরু করে। 

তবে ২৬তম মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায় বায়ার্ন, কাছ থেকে টোকায় গোলটি করেন লেনার্ট কার্ল। 

 

জার্মানির সফলতম দলের বিপক্ষে বুন্ডেসলিগায় প্রথমবারের মতো খেলতে নেমে ৬১তম মিনিটে গোলটি শোধ করে পয়েন্ট পাওয়ার আশা জাগায় এভাসবার্ক। তবে গোল হজমের পরপরই যেন তেতে ওঠে বায়ার্ন। ৭০তম মিনিটে মাইকেল ওলিসের প্রচেষ্টা পোস্টে বাধা পাওয়ার দুই মিনিট পরই, দারুণ নৈপুণ্যে ব্যবধান গড়ে দেন কেইন। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইংল্যান্ড অধিনায়ক কেইনের গোল হলো চারটি। 

 

স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে লিগ শিরোপা ধরে রাখার পথে যাত্রা শুরু করা বায়ার্ন গত সপ্তাহে শালকের মাঠে গোলশূন্য ড্র করে। তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠেছে বায়ার্ন। তাদের সমান পয়েন্ট নিয়ে তিনে আউক্সবুর্ক। শতভাগ সাফল্যে সমান ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রেইবুর্ক ও দুইয়ে বরুশিয়া ডর্টমুন্ড। সমান ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে লাইপজিগ ও ছয়ে এভাসবার্ক।

ডিসি/আপ্র/১৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের
১৪ সেপ্টেম্বর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট কাটা গেল পাকিস্তানের

এমনিতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে তলানিতে আছে পাকিস্তান। এজবাস্টন টেস্টে মন্থর ওভার রেটের...

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার
১৪ সেপ্টেম্বর ২০২৬

আইপিএলে কোচিং ‘অভিষেক হচ্ছে’ ভাস ও মিশ্রার

প্রথমবারের মতো আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে জায়গা পেয়েছেন চামিন্দা ভাস ও অমিত মিশ্রা। ক...

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি
১৪ সেপ্টেম্বর ২০২৬

১০ জন নিয়েই ইউনাইটেডকে হারিয়ে দিল ম্যানচেস্টার সিটি

ম্যাচের শুরুর দিকেই ১০ জনের দলে পরিণত হলো ম্যানচেস্টার সিটি। ওই ধাক্কার পর আক্রমণে আর তাদের স্বরূপে...

ব্যালন দ’র জয়ে এমবাপের চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন ইয়ামাল
১৪ সেপ্টেম্বর ২০২৬

ব্যালন দ’র জয়ে এমবাপের চেয়ে নিজেকে এগিয়ে রাখছেন ইয়ামাল

ব্যালন দ’র জয়ের লড়াইয়ে কিলিয়ান এমবাপেকেই একমাত্র প্রতিদ্বন্দ্বী মনে করেন লামিন ইয়ামাল। এমনকি এই দ্বৈ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই