গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

ভুটানের জালে ১২ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:৪৪ এএম ২০২৬
ভুটানের জালে ১২ গোল দিয়ে সাফে উড়ন্ত সূচনা বাংলাদেশের
ছবি

ছবি সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ।

শনিবার (৩১ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বার বার প্রতিপক্ষে বক্সে বল নিয়ে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না বাংলাদেশ।

তবে ম্যাচের চিত্র বদলে যায় ২৭ মিনিটের পর। কর্ণার থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন মামুনি চাকমা। বিরতিতে যাওয়ার আগে আরো ৩ গোল হজম করে ভুটান।

৪২তম মিনিটে ডান থেকে দুর্দান্ত আক্রমণ শাণায় বাংলাদেশ। ক্রস বল বক্সে দলকে দ্বিতীয় গোল এনে দেন তৃষ্ণা রাণী। ১ মিনিট পর ব্যবধান ৩-০ করে মুনকি আক্তার। এরপর অতিরিক্ত সময়ে শেষ দিকে পূজা দাশের দুর্দান্ত ক্রস থেকে নিজেদের দ্বিতীয় গোল তুল নেন মুনকি। এতে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরো ভয়ংকর রূপ ধারণ করে বাংলাদেশ। ৫৩ তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন তৃষ্ণা রানী। ৫৯ মিনিটে আবারো বক্সের বাইরে থেকে নিজের পায়ে জাদু দেখান তিনি।

৭৩ মিনিটে ব্যবধান ৭-০ করেন অপি আক্তার। ৮০তম মিনিটে ভুটানের ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মুনকি আক্তার। ৫ মিনিট পর আবারো গোল পায় অপি। এতে ব্যবধান দাঁড়ায় ৯-০ তে।

তবু থামেনি বাংলাদেশের গোল উৎসব। অতিরিক্ত সময়ে আরো ৩ গোল হজম করতে হয়েছে ভুটানকে। (৯০+২) মিনিটে ব্যবধান ১০ শূন্য করেন মুনকি আক্তার। পরের গোলটা করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস। আর শেষ মিনিটে আত্মঘাতী গোল হজম করে ভুটান। এতে ১২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এসি/আপ্র/৩১/০১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে