গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:৫২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৭ এএম ২০২৬
দ্রুততম গোলে কেইনের ইতিহাস, ওলিসের হ্যাটট্রিকে ৭ গোলে জিতল বায়ার্ন
ছবি

ছবি সংগৃহীত

বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইন সবচেয়ে দ্রুততম ফুটবলার হিসেবে বুন্দেস লিগায় ১০০তম গোল করেছেন। এই মাইলফলক পূর্ণ করতে ইংলিশ অধিনায়ক খেলেছেন ৯৮ ম্যাচ। এ ছাড়া ফরাসি তারকা মাইকেল ওলিসের হ্যাটট্রিকে ইউনিয়ন বার্লিনকে ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।

বাভারিয়ানদের হয়ে ম্যাচের ৩৯তম মিনিটে পাওয়া পেনাল্টিতে শততম গোলটি করেছেন কেইন। এর আগে জার্মান এই সর্বোচ্চ প্রতিযোগিতায় ১২৯ ম্যাচে ১০০ গোলের রেকর্ড ছিল ডিয়েটার মুলারের। ১৯৭০ সালে তিনি বুন্দেসলিগায় এফসি কোলনের ওই কীর্তি গড়েছিলেন। তার চেয়ে ৩১ ম্যাচ কম খেলেই গোলের সেঞ্চুরি হয়ে গেল এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে থাকা কেইনের।

৫৪ মিনিটে আরেক গোল করে বুন্দেস লিগায় নিজের গোলসংখ্যা ১০১-এ নিয়ে যান এই ৩৩ বছর বয়সী তারকা। জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকে তিন মৌসুসেই কেইন ছিলেন সর্বোচ্চ গোলদাতা। জিতেছেন ২০২৪-২৫ এবং ২০২৫-২৫ বুন্দেস লিগার টাইটেল। ২০২৩ সালে টটেনহ্যাম ছেড়ে বায়ার্নে যোগ দেওয়ার পর বুন্দেস লিগার প্রথম মৌসুমে ৩৬ এবং পরেরটিতে কেইন ২৬ গোল করেন।  

এর আগে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্ন মিউনিখের হয়ে শততম গোল করেন ১০৪তম ম্যাচে। ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত সেই ম্যাচেও বাভারিয়ানরা ৪-০ ব্যবধানে জয় পায়। এর মধ্য দিয়ে একুশ শতকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্রুততম ১০০ গোল করা ফুটবলারের রেকর্ড গড়েন কেইন। তার আগে রিয়াল মাদ্রিদের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ম্যানচেস্টার সিটির হয়ে আর্লিং হালান্ড ১০৫তম ম্যাচে গড়েন ওই কীর্তি। এখন পর্যন্ত সবমিলিয়ে বায়ার্নের হয়ে ১৫৪ ম্যাচে ১৫১ গোল করলেন কেইন।

এদিকে, ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ম্যাচটির প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বায়ার্ন। যার শুরুটা হয় ১৮ মিনিটে জামাল মুসিয়ালার গোলে। এরপর কেইন এবং ৪৩ মিনিটে ব্যক্তিগত প্রথম গোলটি করেন মাইকেল ওলিসে। ফরাসি এই মিডফিল্ডার ৭৩ ও ৭৬তম মিনিটে দেওয়া গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেছেন। আর ৭০ মিনিটে স্কোরশিটে নাম তুলেছেন ইসমায়েল সাইবারিও।

৭-০ গোলের এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ভিনসেন্ট কোম্পানির দল বুন্দেস লিগার টেবিলে শীর্ষস্থানে রয়েছে। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দুই ও তিনে যথাক্রমে ফ্রেইবুর্গ ও বরুসিয়া ডর্টমুন্ড।

এসি/আপ্র/১৯/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হচ্ছে আকবরের

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ছিলেন আকবর আলি। সেই আকবর এবার প্রথমবারের মতো বিদেশি ফ্...

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলে দুর্নীতির অভিযোগে বরখাস্ত ফ্র্যাঞ্চাইজির কর্ণধার ও ম্যানেজার

বিপিএলে দুর্নীতিবিরোধী বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আরও দুইজনের বিরুদ্ধে। তাদের একজন আব্দুল...

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা
১৭ সেপ্টেম্বর ২০২৬

ভারত সিরিজের দারুণ পারফরম্যান্সে মাসসেরা দিনুশা

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার সোনাল দিন...

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড
১৭ সেপ্টেম্বর ২০২৬

বিগ ব্যাশকে বিদায় বলে কোচিংয়ে ওয়েড

আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ আগেই চুকিয়ে ফেলা ম্যাথু ওয়েড এবার বিদায় বলে দিলেন বিগ ব্যাশকে। কোচিং ক্যার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে