গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৪:২৮ এএম ২০২৬
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

টানা ৫ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ধারাবাহিকতা বজায় রেখে বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার (১ ফেব্রুয়ারি) নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১০২ রানের লক্ষ্য দিয়েছিল নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ২০ বল এবং ৭ উইকেট হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৬ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার দিলারা আক্তার এবং জুয়াইরিয়া ফেরদৌস। এরপর দলের বিপদ সামাল দিয়েছেন শারমিন আক্তার সুপ্তা এবং নিগার সুলতানা জ্যোতি। ২৮ বলে ১৩ রান করে বিদায় নেন শারমিন। 

এরপর জ্যোতির সাথে যোগ দেন ফর্মের তুঙ্গে থাকা সোবহানা মোস্তারী। জ্যোতি-মোস্তারীর ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়েছে বাংলাদেশ। লক্ষ্যটা সহজ হওয়ায় সেভাবে ঝুঁকি নিতে হয়নি দুজনকে। কার্যকরী ব্যাটিংয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন দুজন। 

টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন অধিনায়ক জ্যোতি। ৪৪ বলে ৫০ রান করে টিকে ছিলেন তিনি। ২৩ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন সোবহানা মোস্তারী।

 ২০ বল হাতে রেখে ৭ উইকেটে জয়লাভ করে বাংলাদেশ। এই জয়ের ফলে টেবিলের শীর্ষে থেকে এবং একমাত্র অপরাজিত দল হিসেবে বাছাইপর্ব শেষ করল টাইগ্রেসরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে  নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১০২ রান তোলে ডাচরা। ৩৭ বলে ৪৩ রান করে টিকে ছিলেন সানিয়া খুরানা। এছাড়া ৪৫ বলে ৩৯ রান করেছেন রবিনে রিজকে।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট শিকার করেছেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং রাবেয়া খান।

এসি/আপ্র/০১/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই