গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১০:৫৬ এএম ২০২৬
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের দল ঘোষণা
ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। এই সময়টা তাই ফাঁকাও বসে থাকতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের জন্য পৃথক দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলের অভিজ্ঞ তারকা ও উদীয়মান ক্রিকেটারদের সমন্বয়ে গড়া তিনটি প্রতিযোগিতামূলক দল নিয়ে এবারের আসর শুরু হতে যাচ্ছে। 

ঘোষিত ধূমকেতু একাদশের নেতৃত্বে থাকছেন লিটন কুমার দাস। সহ–অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ হাসান। এই দলে শক্তিশালী পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। 

স্পিন বিভাগে নাসুম আহমেদ এবং ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম দলটিকে ভারসাম্য এনে দিয়েছেন। দুর্বার একাদশের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। দলে রয়েছেন আফিফ হোসেন ধ্রুব, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ এবং উইকেটকিপার নুরুল হাসান সোহান। অন্যদিকে, আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশে জায়গা পেয়েছেন বয়সভিত্তিক ক্রিকেট দলের ক্রিকেটাররা। 

 


মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগামী ৫ ফেব্রুয়ারি পর্দা উঠবে এই টুর্নামেন্টের। মাঠের লড়াই শুরুর আগে দর্শকদের বিনোদনে প্রতিদিন বিকেল ৪টায় থাকবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ফ্লাডলাইটের নিচে মাঠের খেলা।

 ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে (প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে)। ৯ ফেব্রুয়ারি পয়েন্ট টেবিলের সেরা দুই দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল।


ধূমকেতু একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম


দুর্বার একাদশ:
হাবিবুর রহমান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ, আল ফাহাদ


দুরন্ত একাদশ:
জিশান আলম, জাওয়াদ আবরার, মাহফিজুল ইসলাম রবিন, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, আকবর আলী (অধিনায়ক), আজিজুল হাকিম তামিম, রিপন মণ্ডল, আবদুল গাফফার সাকলাইন, মেহেরব হোসেন, রাকিবুল হাসান, নাহিদ রানা, ইকবাল হোসেন ইমন
 

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই