গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

রিয়ালে ফিরলেও দুই দিন ধরে অনুশীলনে নেই এমবাপে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩২ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২১ এএম ২০২৬
রিয়ালে ফিরলেও দুই দিন ধরে অনুশীলনে নেই এমবাপে
ছবি

ছবি সংগৃহীত

কিলিয়ান এমবাপেকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্রান্সের হয়ে খেলার সময় বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর রিয়াল মাদ্রিদে ফিরেছেন এই ফরোয়ার্ড। কিন্তু মাদ্রিদে ফেরার পর টানা দুই দিন দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। 

 

তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১ু০ গোলের জয়ের ম্যাচে দলের একমাত্র গোলটি করেন এমবাপে। গোলের পরই হাঁটুতে চোট পান তিনি। কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৫৮তম মিনিটে তাকে তুলে নেন কোচ জিনেদিন জিদান। 

প্রাথমিকভাবে ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছিল, এমবাপের হাঁটুতে টেনডনের চোট রয়েছে। পরে রিয়াল মাদ্রিদ জানায়, তার বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে অতিরিক্ত প্রসারণজনিত চোট ধরা পড়েছে। 

চোটের কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, তা নিয়েও শুরুতে উদ্বেগ ছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, অস্ত্রোপচার লাগবে না এবং ১০ থেকে ১২ দিনের মধ্যেই পুরো ফিট হয়ে উঠবেন।


এর মধ্যেই মাদ্রিদের অনুশীলনে টানা দুই দিন অনুপস্থিত থাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিংগিতো’র বরাত দিয়ে ওয়ানফুটবল জানিয়েছে, এমবাপের চোট নিয়ে ক্লাবের ভেতরেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

 

চোটের কারণে এমবাপে ফ্রান্সের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফিরে আসেন। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ভিয়ারিয়ালের বিপক্ষে ১০ অক্টোবর। তাত্ত্বিকভাবে ওই ম্যাচে ফেরার সুযোগ থাকলেও এমবাপেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ক্লাব।

ডিসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ
০১ অক্টোবর ২০২৬

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটলো। প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব...

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড
০১ অক্টোবর ২০২৬

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড

যুক্তরাষ্ট্রের ফুটবলে বয়সের বেশ কিছু রেকর্ডেই জ্বলজ্বল করছে ক্যাভিন সলিভানের নাম। কিশোর এই প্রতিভা এ...

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়
০১ অক্টোবর ২০২৬

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়

বলিভিয়াকে অনায়াসে হারিয়ে ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে ছাড়া পথ চলা শুরু হলো আর্জেন্টিনার। আক্রমণাত্ম...

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত
০১ অক্টোবর ২০২৬

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত

‘১৬৯ রান করেই যখন ১২৪ রানের জয় ধরা দেয়, বোঝাই যাচ্ছে কতটা পাগলাটে ম্যাচ’, ম্যাচ শেষে ধারাভাষ্যকার সা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে