গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৫৩ এএম ২০২৬
মাসসেরা হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাভিন সলিভানের রেকর্ড
ছবি

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফুটবলে বয়সের বেশ কিছু রেকর্ডেই জ্বলজ্বল করছে ক্যাভিন সলিভানের নাম। কিশোর এই প্রতিভা এবার গড়লেন আরেকটি দারুণ কীর্তি। মেজর লিগ সকারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাসসেরা হওয়ার রেকর্ড এখন বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলারের। 

 

মেজর লিগ সকারের সেপ্টেম্বর মাসের সেরা হয়েছেন সলিভান। ১৭ বছর ২ দিন বয়সে এই স্বীকৃতি পেলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার, আগের রেকর্ডে পেছনে ফেলে দিলেন তিনি অনেক ব্যবধানে। ২০২০ সালের অগাস্ট মাসের সেরা হয়ে রেকর্ডটি গড়েছিলেন ড্যারিল ডাইক। অরল্যান্ডো সিটির স্ট্রাইকারের বয়স ছিল ২০ বছর ৯৮ দিন। সেপ্টেম্বর মাসে সলিভানের এই পুরস্কার জেতাটা একরকম অবধারিতই ছিল। 

 

এই মাসে ৫ ম্যাচের সবকটি জিতেছে ফিলাডেলফিয়া। প্রতি ম্যাচেই দারুণ খেলে ৪টি গোল করেন সলিভান, সহায়তা করেন ৫ গোলে। তার ৯ গোলের অবদান এই মাসে গোটা লিগে সর্বোচ্চ। সবশেষ টানা ৮ ম্যাচে গোল বা অ্যাসিস্ট করেছেন সলিভান। 

মেজর লিগ সকারের ইতিহাসে আর কোনো টিনএজ ফুটবলারের এই কীর্তি নেই। চলতি মৌসুমে এখনও পর্যন্ত সলিভান গোল করেছেন ৭টি, অ্যাসিস্ট ১২টি। তার এই ১৯টি গোলে অবদান এক মৌসুমে কোনো টিনএজ ফুটবলারের দ্বিতীয় সর্বোচ্চ। 

সলিভান ও তার ভাইরা বাংলাদেশের ফুটবলে দারুণ পরিচিত এদেশের সঙ্গে তাদের সংযোগের কারণে। তাদের নানী যুক্তরাষ্ট্রপ্রবাসি বাংলাদেশী সুলতানা আলম, যিনি মুক্তিযুদ্ধে রেখেছিলেন উল্লেখযোগ্য ভুমিকা।


যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন মনে করা হয় ক্যাভিন সলিভানকে। মেজর লীগ সকারের ইতিহাসে সবচেয়ে দামী স্থানীয় খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি ২০২৪ সালে। ১৪ বছর ২৯৩ দিন বয়সে মেজর লিগ সকারে মাঠে নেমে গড়েন রেকর্ড। 

আমেরিকা বা কানাডার কোনো প্রধান পেশাদার ক্রীড়া লীগে অভিষিক্ত সর্বকনিষ্ঠ খেলোয়াড় তিনি। বয়স ১৮ হলে যোগ দেবেন তিনি ম্যানচেস্টার সিটিতে। গত বছর ফিলাডেলফিয়ার সাপোর্টার্স শিল্ড জয়ে বড় অবদান ছিল এই মিডফিল্ডারের।


মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে তিনিই প্রথম, যিনি এমএলএস প্লেয়ার পাথওয়ের মাধ্যমে এমএলএস নেক্সট লীগ থেকে এমএলএস নেক্সট প্রো, তারপর প্রথম দলে উন্নীত হন এবং এরপর এমএলএস ‘প্লেয়ার অফ দা মান্থ’ সম্মাননা অর্জন করলেন। 

ক্লাবের হয়ে তার দুর্দান্ত ফর্মের পথ ধরে সম্প্রতি তিনি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পান। পেরুর বিপক্ষে ৪-১ গোলের জয়ে তার অভিষেক হয়। যুক্তরাষ্ট্রের হয়ে শুরুর একাদশে জায়গা পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার তিনি। 

পরে চিলির বিপক্ষে ৪-২ গোলের জয়ের ম্যাচেও মাঠে নামেন। ক্যাভিনের বড় ভাই ২২ বছর বয়সী কুইন সলিভান ফিলাডেলফিয়ার হয়েই খেলছেন ২০২১ সাল থেকে। যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে খেলছেন তিনিও। তাদের অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সলিভান জাতীয় দলে খেলতে চান বাংলাদেশের হয়ে। গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের হয়ে দারুণ পারফর্ম করে নজর কাড়েন রোনান।

ডিসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ
০১ অক্টোবর ২০২৬

গোলবন্যায় ভেসে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপটা যেন দুঃস্বপ্নের মতোই কাটলো। প্রথম দুই ম্যাচে ৪ গোল হজম করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব...

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়
০১ অক্টোবর ২০২৬

মার্তিনেস-রোমেরোদের গোলে আর্জেন্টিনার সহজ জয়

বলিভিয়াকে অনায়াসে হারিয়ে ফুটবলের মহানায়ক লিওনেল মেসিকে ছাড়া পথ চলা শুরু হলো আর্জেন্টিনার। আক্রমণাত্ম...

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত
০১ অক্টোবর ২০২৬

বিশাল জয়ে সোনার পদকের লড়াইয়ে ভারত

‘১৬৯ রান করেই যখন ১২৪ রানের জয় ধরা দেয়, বোঝাই যাচ্ছে কতটা পাগলাটে ম্যাচ’, ম্যাচ শেষে ধারাভাষ্যকার সা...

রিয়ালে ফিরলেও দুই দিন ধরে অনুশীলনে নেই এমবাপে
০১ অক্টোবর ২০২৬

রিয়ালে ফিরলেও দুই দিন ধরে অনুশীলনে নেই এমবাপে

কিলিয়ান এমবাপেকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্রান্সের হয়ে খেলার সময় বাঁ হাঁটুতে চোট পাওয়ার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে