গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:২২ এএম ২০২৬
মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল
ছবি

ছবি সংগৃহীত

বেনিনের বিপক্ষে ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসি শেষবার আর্জেন্টিনার জার্সি পরবেন। তাকে বিদায় দিতে প্রস্তুত দেশের লাখ লাখ সমর্থকরা। দিনটি স্মরণীয় করার আগে বুরকিনা ফাসোর বিপক্ষে তাণ্ডব চালাল আলবিসেলেস্তেরা। ফিফা র‌্যাঙ্কিংয়ের ৬২তম দলের বিপক্ষে ৭-০ গোলে ম্যাচটি জিতেছে আর্জেন্টিনা।

মেসিকে  ছাড়া এবারের আন্তর্জাতিক উইন্ডোতে খেলছে আর্জেন্টিনা। বলিভিয়ার বিপক্ষে চার গোল দিয়ে শুরু হয়েছিল তাদের নতুন অধ্যায়। দ্বিতীয় ম্যাচে তারা বুরকিনা ফাসোকে নিয়ে ছেলেখেলা করল। প্রথমার্ধেই ৫ গোল দেয় তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। শেষ অর্ধে এসেছে আরও দুটি।

পেনাল্টি বক্সের ভেতরে মুমুনি দিয়ালোর ফাউলের শিকার হন অগাস্টিন জিয়ায়। আর রেফারিও সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি শটটি নেন লাউতারো মার্তিনেজ। বুরকিনা ফাসো গোলকিপার রাজাক গুইরা তার প্রথম শটটি ঠেকিয়ে দিলেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি। সেই সুযোগেই এল তোরো বল জালে পাঠিয়ে বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচের প্রথম গোল করে দলকে এগিয়ে নেন।

এর আগের ম্যাচে বলিভিয়ার বিপক্ষেও প্রথম গোলটি করেছিলেন লাউতারো। এটি ছিল তার টানা দ্বিতীয় গোল। জাতীয় দলের জার্সিতে ৪২তম গোল করে সার্জিও আগুয়েরোর সঙ্গে যৌথভাবে শীর্ষ তৃতীয় গোলদাতার আসনে বসলেন তিনি। এবার তার সামনে গ্যাব্রিয়েল বাতিস্তুতার ৫৪ গোল ছোঁয়ার লক্ষ্য। ১২৫ গোল করে সবার উপরে মেসি।

এরপর মুমুনি দিয়ালো আবারো বিপদে পড়েন। বল ক্লিয়ার করার চেষ্টা করতে গিয়ে ভুলবশত নিজের জালেই ঢুকিয়ে দিয়ে আত্মঘাতী গোল করে বসেন। বুরকিনা ফাসোর ক্লাব ওয়াগাদুগুতে খেলা ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের জন্য ম্যাচের প্রথম আট মিনিট ছিল ভুলে যাওয়ার মতো। দিয়ালোর এই আত্মঘাতী গোলেই আসে আর্জেন্টিনার দ্বিতীয় গোল।

ম্যাচের প্রথম ১২ মিনিট পার হওয়ার আগেই জিয়ানলুকা প্রেস্তিয়ানি জাতীয় দলের হয়ে তার প্রথম গোলটি করেন। ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে দারুণ এক জোরালো শটে বল জালে জড়ান তিনি। বুরকিনা ফাসোর বিপক্ষে এই গোলের মাধ্যমেই আর্জেন্টিনার হয়ে গোলের খাতা খুললেন প্রেস্তিয়ানি।

কয়েক দিন আগে বলিভিয়ার বিপক্ষে যেভাবে খালি জায়গা খুঁজে নিয়ে গোল করেছিলেন, ঠিক সেভাবেই রাতের চতুর্থ গোলটি করেন নিকো পাস। আর দলের পঞ্চম গোলটি করেন হুলিয়ান আলভারেজ। ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে সেই চমৎকার গোলের পর এটি ছিল জাতীয় দলে তার আরেকটি গোল।

দ্বিতীয় অর্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগিয়ে আর্জেন্টিনার হয়ে নিজের প্রথম গোলটি পান ফ্রাঙ্কো মাস্তানতুওনো। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে জিউলিয়ানো সিমিওনে সপ্তম গোল যোগ করেন।

এসি/আপ্র/০৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের
০৩ অক্টোবর ২০২৬

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের

ম্যাচের ভাগ্য ততক্ষণে নির্ধারিত হয়েই গেছে। ৩ বলে ২৮ রান করা তো আর সম্ভব নয়! তার পরও হাসান নাওয়াজের ব...

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র
০৩ অক্টোবর ২০২৬

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র

জিনেদিন জিদানের কোচিংয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচে শুরুর বিবর্ণতা ঝেড়ে চমৎকার খেলল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে...

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের
০৩ অক্টোবর ২০২৬

ধারাবাহিক ব্যর্থ মোস্তাফিজের ওপরই আস্থা সালাউদ্দিনের

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জ পদকও জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের বোলি...

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার
০৩ অক্টোবর ২০২৬

জুভেন্টাসের নতুন পরিকল্পনায় যেসব তরুণ ফুটবলার

জুভেন্টাসে ইতালিয়ান খেলোয়াড়ের সংখ্যা বাড়াতে চান ক্লাবটির প্রধান নির্বাহী জিওভান্নি কার্নেভালি। সেই প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে