গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:০১ এএম ২০২৬
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন
ছবি

মোহাম্মদ সালাহউদ্দিন -ছবি সংগৃহীত

দিন দুয়েক পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই টুর্নামেন্টে খেলছে না বাংলাদেশ দল। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আইসিসির কাছে অনুরোধ করেছিল বিসিবি। যদিও শেষ পর্যন্ত বিসিবি-আইসিসি যে যার সিদ্ধান্তে অটুট থাকায় বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্ক্যটল্যান্ড জায়গা পেয়েছে।


বিশ্বকাপ না থাকায় এই সময়ে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬ শুরু হচ্ছে। যেখানে ধূমকেতু একাদশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। 

টুর্নামেন্ট শুরুর আগে বুধবার সংবাদ সম্মেলনে বিশ্বকাপে বাংলাদেশের না থাকা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। সালাউদ্দিন বলেন, ‘বিশ্বকাপ খেলছি না। তবে তেমন মানুষ না যে একটা জিনিস মিস করছি বলে সেটার জন্য হাহুতাশ করে মরে যাব। 

কালকে বাঁচব না মরব, সেটা জানি না। তবে ভবিষ্যৎ নিয়ে আসলে চিন্তা না করে আমার বর্তমান যে অবস্থা আছে, সেটাতে যেন সবচেয়ে ভালো করতে পারি ও খেলাটা উন্নতি করতে পারি, সেই চেষ্টটা করছি।’ 

মুস্তাফিজুর রহমানকে নিয়ে এক প্রশ্নে সালাউদ্দিন বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মুস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম, ‘আসলে তুমি কী অনুভব করছো? সে বলেছিল, ‘যেটা চলে যাওয়ার তা চলে গেছে। তো আমার যেটা মনে হয় সবাই তো মোস্তাফিজের মতো হতে পারবে না। তবে এমনটা হলে সেই ছেলে, সেই ক্রিকেটারের জন্য ভালো হবে। কারণ, যে জিনিস আমি নিয়ন্ত্রণ করতে পারব না, সেটা নিয়ন্ত্রণ করতে যাব না।’’

 সালাহউদ্দিন আরো বলেন, ‘দুশ্চিন্তাগ্রস্ত মানুষদের নিয়ে খুবই সমস্যা। কাল যে বাঁচবেন, তেমন নিশ্চয়তা দিতে পারবেন? আপনারা এত দুশ্চিন্তায় মরে যাচ্ছেন কেন?’ সালাহউদ্দিনের কাছে এই টুর্নামেন্টটা অনেক গুরুত্বপূর্ণ, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটাররা এখানে খেলছে। এটার অনেক গুরুত্ব আছে। আমরা সেভাবেই দেখছি।’

 

ডিসি/আপ্র/০৪/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই