গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

আমিই ইতিহাসের সেরা ফুটবলার: রোনালদো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩১ এএম ২০২৬
আমিই ইতিহাসের সেরা ফুটবলার: রোনালদো
ছবি

ছবি সংগৃহীত

নিজেকেই সর্বকালের সেরা ফুটবলার মনে করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে দ্বিমত করার কিছু দেখেন না তিনি। পর্তুগিজ তারকা অভিযোগের সুরে বললেন, মানুষ তার বর্তমান ফর্ম ও গোলের রেকর্ডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। 

সম্প্রতি আন্তর্জাতিক বিরতির মাঝপথে পর্তুগাল জাতীয় ক্যাম্প ছেড়ে এসে তুমুল বিতর্কের জন্ম দেন ৪১ বছর বয়সি রোনালদো। এই ঘটনায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করার পাশাপাশি তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। 

গত সপ্তাহে রোনালদো পর্তুগালের প্রধান কোচ জর্জে জেজুসের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, কোচ তাকে দেওয়া কথা রাখেননি এবং ঘটনার ভুল ব্যাখ্যা দিয়ে তাকে দল থেকে বেরিয়ে যেতে বাধ্য করেছেন। 

 

সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, “মানুষ আমার বর্তমান ফর্ম ও গোলগুলোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।” পেশাদার ফুটবলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এক হাজার ৩৩৭ ম্যাচে এই ফরোয়ার্ড মোট ৯৮০টি গোল করেছেন। হাজার গোলের মাইলফলক স্পর্শ করার বিষয়ে প্রশ্ন করা হলে রোনালদো বলেন: “সবকিছু স্বাভাবিকভাবেই হওয়া উচিত।


“আমি ৯২০, ৯২৫ বা ৯৩০টি গোল যা-ই করি না কেনৃ আমিই ইতিহাসের সেরা খেলোয়াড়, এ নিয়ে কোনো দ্বিমত নেই। পরিসংখ্যানই সব বলে দেয়। যদি আমি সেই লক্ষ্যে (হাজার গোল) পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে দারুণ অর্জন; তবে আমি খুব বেশি দীর্ঘমেয়াদী চিন্তা করি না।” 

২০০২ সালে স্পোর্তিংয়ের হয়ে পেশাদার ফুটবলে অভিষেকের পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, রেয়াল মাদ্রিদ, ইউভেন্তুস ও বর্তমান ক্লাব আল নাস্রের হয়ে অনেক শিরোপা জিতেছেন রোনালদো। পাঁচবারের ব্যালন দ’র জয়ী তার অর্জনের তালিকায় বিশ্বকাপ শিরোপা যোগ করতে পারেননি। 

 

তবে নিজেকে সবচেয়ে ‘পরিপূর্ণ’ খেলোয়াড় মনে করেন তিনি। “কেউ যদি মেসি, পেলে বা মারাদোনাকে বেশি পছন্দ করে, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তা শ্রদ্ধা করি। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো একজন পরিপূর্ণ খেলোয়াড় নন-এমন কথা মিথ্যা। 

আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।” গত অগাস্টে রোনালদো বলেছিলেন, চলতি মৌসুম শেষে হয়তো ফুটবলকে বিদায় বলে দিতে পারেন তিনি। ভবিষ্যৎ নিয়ে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন: “আগামীকাল কী হবে, তা আমি জানি না। 

 

হয়তো কোনোদিন ঘুম থেকে উঠে নিজের মধ্যে আর খেলার কোনো আগ্রহ পাব না-আসলে কিছুই বলা যায় না।” সিএনএন অবশ্য কয়েক ঘন্টা পরই তাদের ওয়েবসাইট থেকে রোনালদোর সাক্ষাৎকারের লেখাটি মুছে ফেলে।

ডিসি/আপ্র/১২/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আবুধাবি টেস্টে জয়ের পথে বাংলাদেশ
১২ অক্টোবর ২০২৬

আবুধাবি টেস্টে জয়ের পথে বাংলাদেশ

আবুধাবি টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। ৪৭৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের খেলা শ...

ফিফা থেকে অতিরিক্ত অর্থ চায় সদস্যরা, বাংলাদেশও পাবে এক কোটি ডলার
১২ অক্টোবর ২০২৬

ফিফা থেকে অতিরিক্ত অর্থ চায় সদস্যরা, বাংলাদেশও পাবে এক কোটি ডলার

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রি না করেই সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছ...

সহযোগী ও পূর্ণ সদস্য দেশের রেকর্ড আলাদা করার দাবি গাভাস্কারের
১২ অক্টোবর ২০২৬

সহযোগী ও পূর্ণ সদস্য দেশের রেকর্ড আলাদা করার দাবি গাভাস্কারের

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখন রেকর্ডের ছড়াছড়ি। যার বড় একটি অংশই আসছে আন্তর্জাতিক ক্রিকেটের সহ...

এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার
১২ অক্টোবর ২০২৬

এপিএলের ড্রাফটে বাংলাদেশের ৮ ক্রিকেটার

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) দ্বিতীয় আসরের খেলোয়াড় ড্রাফটে নাম নিবন্ধন করেছেন এক হাজারেরও বেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে