গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

বাংলাদেশে নির্বাচনের পর ‘ইউটার্ন’ নেবে পাকিস্তান, দাবি চেতন শর্মার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০২:৩৮ এএম ২০২৬
বাংলাদেশে নির্বাচনের পর ‘ইউটার্ন’ নেবে পাকিস্তান, দাবি চেতন শর্মার
ছবি

ভারতীয় সাবেক পেসার চেতন শর্মা -ছবি সংগৃহীত

ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানোর কারণে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। বাংলাদেশের প্রতি এমন অবিচারের কারণে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান। কিন্তু ভারতীয় সাবেক পেসার চেতন শর্মার দাবি, বাংলাদেশের নির্বাচনের পর ‘ইউটার্ন’ নেবে তারা।

সম্প্রতি সালাম ক্রিকেট ২০২৬ নামক এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় চেতন শর্মা এমন মন্তব্য করেন।

চেতন শর্মার মতে, বাংলাদেশে ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের বর্তমান অবস্থান মূলত এই নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সমীকরণের অংশ। তিনি বিশ্বাস করেন, ১২ তারিখের পর পাকিস্তান সরকার একটি বিবৃতি দিয়ে বলবে, ‘জনগণের আবেগের কথা বিবেচনা করে এবং ক্রিকেটের স্বার্থে পাকিস্তান ভারতের বিপক্ষে খেলবে।’

একজন রাজনীতিবিদ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে শর্মা বলেন, ‘সম্ভবত পাকিস্তানের সেনাপ্রধান নিজেই হস্তক্ষেপ করবেন এবং খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখার কথা বলে ম্যাচটি খেলার সবুজ সংকেত দেবেন।’

পাকিস্তান এখন পর্যন্ত আইসিসিকে আনুষ্ঠানিকভাবে বয়কটের বিষয়ে কিছু জানায়নি। এ  বিষয়ে তিনি বলেন, ‘বিবৃতি দিয়ে কোনো লাভ নেই যতক্ষণ না অফিশিয়াল কোনো চিঠি দেওয়া হচ্ছে। কেউ চাইলেই অবসরের ঘোষণা দিতে পারে, কিন্তু অফিশিয়াল না হওয়া পর্যন্ত তার কোনো মূল্য নেই।’

এদিকে পাকিস্তানি অধিনায়ক স্পষ্ট করেছেন যে, ভারতের বিপক্ষে খেলা বা না খেলার সিদ্ধান্ত সম্পূর্ণ তাদের সরকারের হাতে। সেমিফাইনাল বা ফাইনালে যদি ভারতের মুখোমুখি হতে হয়, তবে আবারো সরকারের অনুমতির প্রয়োজন হবে। আর ভারতীয় অধিনায়ক নিশ্চিত করেছেন যে, ভারত পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোয় যাবে। পাকিস্তান খেলবে কি না, তা একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
সানা/আপ্র/৬/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

অবিশ্বাস্য দাপটে অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য দাপটে অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

শুরু থেকে শেষ পর্যন্ত ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। আক্রমণের পর আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণকে ব্যতিব্যস...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই