গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বাংলাদেশ আমাদের ভাই, বিশ্বকাপে সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:১৬ এএম ২০২৬
বাংলাদেশ আমাদের ভাই, বিশ্বকাপে সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক
ছবি

বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন অধিনায়ক সালমান আগা -ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশকে শুরু থেকে সমর্থন দিয়ে গেছে পাকিস্তান। এমনকি তারা টুর্নামেন্ট থেকে বাদ পড়ার কারণে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের বিশ্বকাপ শুরু হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। ভালো কিছু করার আশায় পাকিস্তান, একই সঙ্গে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন অধিনায়ক সালমান আগা। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বাংলাদেশকে পাকিস্তানের ভাই বলেও সম্বোধন করলেন তিনি।
আইসিসি অধিনায়কদের সংবাদ সম্মেলনের দ্বিতীয় সেশনে সালমান পাকিস্তানকে সমর্থন দেওয়ার কারণে বাংলাদেশকে ধন্যবাদ দেন। একই সঙ্গে বিশ্বকাপ থেকে বাদ পড়ায় হতাশা প্রকাশ করেন।
সালমান বলেন, হ্যাঁ, তারা আমাদের ভাই। আমাদের সমর্থন দেওয়ার কারণে তাদেরকে অনেক ধন্যবাদ। তারা বিশ্বকাপে খেলছে না, এটা দেখা সত্যিই দুঃখজনক। আশা করি তারা টুর্নামেন্টেও আমাদের সমর্থন দিয়ে যাবে। ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে সালমান বলেন- এই সিদ্ধান্ত বোর্ডের নয়, তাদের সরকারের। এটা দলের নিয়ন্ত্রণে নেই। তার ভাষ্য, ‘ভারতের বিপক্ষে খেলা আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকার এবং পিসিবির সিদ্ধান্ত। আমরা সেটাকে সম্মান জানাই। তারা যে সিদ্ধান্ত নেবে, আমরা মেনে চলব।’ নকআউট পর্বে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘সেমিফাইনাল বা ফাইনালে যদি আবার তাদের বিপক্ষে আমাদের খেলতে হয়, আমরা তাদের (পিসিবি ও সরকার) পরামর্শ জানতে চাইব।’
সানা/আপ্র/৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে