গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিল্লিতে ২২ জনের মধ্যে ১৫ তম বাংলাদেশের শুটার রবিউল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:২৫ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:০৮ এএম ২০২৬
দিল্লিতে ২২ জনের মধ্যে ১৫ তম বাংলাদেশের শুটার রবিউল
ছবি

বাংলাদেশের শুটার রবিউল ইসলাম -ছবি সংগৃহীত

দিল্লিতে চলছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশীপ। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশের শুটার রবিউল ইসলাম ১৫ তম হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত ইভেন্টে রবিউল ৬২২.৪ স্কোর করেন।
১০ মিটার এয়ার রাইফেলে ২৬ জন শুটার এন্ট্রি করলেও অংশ নিয়েছেন ২২ জন। শীর্ষ ৮ স্কোরধারী ফাইনালে খেলবেন। বাংলাদেশের শুটার রবিউলের সঙ্গে অষ্টম স্থানের শুটারের পার্থক্য ২.২ পয়েন্ট। 
এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ বিগত সময়ে একাধিক শুটার খেলেছেন। এবার শুটিং ফেডারেশন শুধু রবিউলকে পাঠিয়েছে। ১০ মিটার এয়ার রাইফেল মহিলা বিভাগে ৬২৪ স্কোর করে ফাইনাল নিশ্চিত হয়েছে। সেখানে বাংলাদেশের শুটার কলি ৬২৬ নিয়মিত করলেও তাকে শৃঙ্খলার কারণ দেখিয়ে খেলতে পাঠায়নি ফেডারেশন।

টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারতে নিরাপত্তার কারণে খেলতে যায়নি। সরকার ক্রিকেটারদের অনুমতি না দিলেও শুটার রবিউল ও কোচ শারমিনকে ভারত সফরের সম্মতি প্রদান করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি অনেকটা উত্তপ্ত। প্রভাব কিছুটা ক্রীড়াঙ্গনে পড়লেও শুটার রবিউল ও কোচ শারমিন এখন পর্যন্ত দিল্লিতে বেশ স্বাভাবিক ও স্বাচ্ছন্দ্যে রয়েছেন কোনো সংকটে পড়েননি।

প্র্যাকটিসে ও জাতীয় পর্যায়ে রবিউলের স্কোরিং গড় ৬২৭-২৮ থাকে। এশিয়ান শুটিংয়ে সেই তুলনায় স্কোর কমই করেছে। এ নিয়ে রবিউলের কোচ শারমিন আক্তার বলেন,’২০২৪ প্যারিস অলিম্পিকের পর এই টুর্নামেন্টের মাধ্যমে আবার আন্তর্জাতিক শুটিংয়ে ফিরল রবিউল। দেড় বছরের বেশি সময় আন্তর্জাতিক শুটিংয়ে না থাকায় কিছুটা প্রভাব তো পড়েছেই।’
সানা/আপ্র/৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই