গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

ম্যানচেস্টার সিটির গোল উৎসবে ফোডেনের হ্যাটট্রিক

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৩০ এএম ২০২৬
ম্যানচেস্টার সিটির গোল উৎসবে ফোডেনের হ্যাটট্রিক
ছবি

ছবি সংগৃহীত

চোটাক্রান্ত অ্যান্টোয়ান সেমেনিও ও আর্লিং হলান্ডের শূন্যতা বুঝতেই দিলেন না ফিল ফোডেন। দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন তিনি। সঙ্গে অন্যদের নৈপুণ্যে এইকে এথেন্সকে গোলবন্যায় ভাসিয়ে দিল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে স্বাগতিকরা। 

তাদের অন্য দুই গোলদাতা এলিয়ট অ্যান্ডারসন ও রায়ান শের্কি।


পোর্তোকে হারিয়ে আসর শুরুর পর গত সপ্তাহে পিএসজির বিপক্ষে হেরে যায় সিটি। তিন ম্যাচে দুই জয়ে আরও অনেক দলের সমান ৬ পয়েন্ট নিয়ে গোলের হিসাবে ষষ্ঠ স্থানে আছে মারেস্কার দল। প্রত্যাশিতভাবেই ম্যাচে আক্রমণাত্মক শুরু করে সিটি এবং এবারের গ্রীষ্মে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে দলে আসা দুই ফুটবলারের নৈপুণ্যে দ্রুত গোলও পেয়ে যায় তারা। 

দ্বাদশ মিনিটে এন্সো ফের্নান্দেসের বাঁকানো ফ্রি কিক রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে গিয়ে ক্রসবারে বাধা পায় এবং ফিরতি বল গোলমুখ থেকে টোকায় জালে পাঠান আরেক মিডফিল্ডার অ্যান্ডারসন। 

সিটির জার্সিতে ১১ ম্যাচ খেলে গোলের খাতা খুললেন এই ইংলিশ তারকা। অধিকাংশ সময় পজেশন রেখে এবং আক্রমণেও চাপ ধরে রেখে ৩৪তম মিনিটে ব্যবধান বাড়ায় সিটি। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে রিকো লুইসের সঙ্গে একবার বল দেওয়া নেওয়া করে ছয় গজ বক্সে জোরাল শটে গোলটি করেন ফোডেন। 

টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন এই ইংলিশ মিডফিল্ডার। গত শনিবার প্রিমিয়ার লিগে ইপ্সউইচে টাউনের বিপক্ষে একটি গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুটা দুর্দান্ত হয় সফরকারীদের। 

 

৫২তম মিনিটে বাঁ দিক থেকে শাণানো গতিময় এক আক্রমণে সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান কমান পিলিওস। পাঁচ মিনিটের মধ্যেই অবশ্য ফের দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় সিটি। ডি-বক্সে ফোডেনের ছোট পাস পেয়ে, জায়গা বানিয়ে জোরাল শটে গোলটি করেন ফরাসি উইঙ্গার শের্কি। মৌসুমে সিটির জার্সিতে এটা তার ষষ্ঠ গোল।


৬৫তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন ফোডেন। তার এই গোলেও জড়িয়ে লুইসের নাম। ডি-বক্সে স্বদেশি ডিফেন্ডারের পাস পেয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার। এর ১১ মিনিট পরেই হ্যাটট্রিক পূরণ করেন ফোডেন। 

 

ডান দিক থেকে সতীর্থের পাস ছয় গজ বক্সে পেয়ে নিখুঁত টোকায় বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে ফোডেনের গোল হলো মোট চারটি। আসরে দ্বিতীয় হারের স্বাদ পেল এথেন্স। ৩ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে গ্রিক ক্লাবটি।

ডিসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি
২১ অক্টোবর ২০২৬

ভারতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি

জাতীয় দলের হয়ে সবশেষ খেলার পর পেরিয়ে গেছে দেড় বছরের বেশি সময়। বারবার উপেক্ষিত হলেও ভারতের প্রতিনিধিত...

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি
২১ অক্টোবর ২০২৬

রোমাঞ্চকর লড়াইয়ে বার্সেলোনার জয়রথ থামাল পিএসজি

প্রথমার্ধে আক্রমণে একচেটিয়া দাপট দেখাল পিএসজি। জোয়ান গার্সিয়ার দারুণ সব সেভের মাঝেই এগিয়ে গেল তারা।...

৭ গোলের নাটকীয় লড়াইয়ে লিভারপুলের জয়
২১ অক্টোবর ২০২৬

৭ গোলের নাটকীয় লড়াইয়ে লিভারপুলের জয়

অধিনায়কের ভুলে শুরুতেই লিভারপুলের জালে জড়াল বল। আধা ঘন্টার মধ্যে আরও পিছিয়ে পড়ল তারা। সেখান থেকে দুর...

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
২১ অক্টোবর ২০২৬

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই