গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০০ এএম ২০২৬
হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন
ছবি

ছবি সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে নতুন করে বিপদের মুখে পড়েছে দুটি তেলবাহী ট্যাংকার। প্রণালিটির দক্ষিণে মাইন বিস্ফোরণে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) আইআরজিসির এক বিবৃতির বরাতে এ তথ্য জানায় ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণে ইরানের ঘোষিত নিষিদ্ধ পথে চলাচল করছিল ট্যাংকার দুটি। সেখানে আইআরজিসির নৌবাহিনীর পেতে রাখা মাইনে বিস্ফোরণ ঘটলে জাহাজ দুটিতে আগুন ধরে যায়।

একই রাতে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে আইআরজিসি। বাহিনীটির বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির আকাশসীমা পর্যবেক্ষণের সময় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ড্রোনটি শনাক্ত করে। পরে, সেটিতে হামলা চালিয়ে ধ্বংস করা হয় বলে দাবি করেছে তারা।

এদিকে, মাইন পাতা নিষিদ্ধ পথে জাহাজ চলাচলের বিষয়ে আবারো সতর্ক করেছে আইআরজিসির নৌবাহিনী। বাহিনীটি বলেছে, ওই পথে চলাচল করলে লঙ্ঘনকারীদের জাহাজে আগুন ধরে যাওয়ার পরিণতি ছাড়া আর কিছুই হবে না।

একই সঙ্গে, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড অব্যাহত থাকলে তেল কোম্পানিগুলোকে আরো বড় মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সরকারকে ‘আধিপত্যবাদী’ আখ্যা দিয়ে বলা হয়, তাদের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে এর পরিণতি ভোগ করতে হবে।

অন্যদিকে, ইরানের জনগণের প্রতিরোধের প্রশংসা করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, ২৩০ রাতের বেশি সময় ধরে রাজপথে মানুষের অব্যাহত উপস্থিতি বড় বিজয় এনে দিয়েছে। পাশাপাশি পাঁচ মহাদেশে মানুষের মধ্যে সংগঠিত হওয়ার তৎপরতাও বেড়েছে।

আইআরজিসি আরো জানিয়েছে, তাদের নৌ ও মহাকাশ বাহিনী ওই অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বজায় রাখার পাশাপাশি দেশটির নেতা ও জনগণের প্রতি দেওয়া অঙ্গীকারেও তারা অবিচল রয়েছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

এসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন
২১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো
২১ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দা...

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
২১ অক্টোবর ২০২৬

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ...

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪
২১ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই