গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

মেনু

মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৮ পিএম, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০০ এএম ২০২৬
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
ছবি

ছবি সংগৃহীত

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৪ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

মিসরের সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে বলা হয়, কায়রো-আসিউত পশ্চিম মরুভূমির সড়কে বাস ও ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয় এবং আহত হন আরো ৩৪ জন।

দুর্ঘটনার পর সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করেন উদ্ধারকর্মীরা। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে ভারী ক্রেন ব্যবহার করা হয়। সংঘর্ষে বাসটির সামনের পুরো অংশ দুমড়েমুচড়ে যায়। সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যাত্রীদের আসন ও বাসের বিভিন্ন অংশ। ট্রাকের পেছনেও বাসের ভাঙা অংশ দেখা যায়।

আহত ব্যক্তিদের গিজা এলাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে আল-আহরাম। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

মিসরে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং সড়ক আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিসরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এর আগে গত মাসে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে জর্ডানের ১০ জন পর্যটক ছিলেন। এছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ গাড়ির সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। তাদের মধ্যে অনেকেই ছিল শিশু।

সূত্র: আরব নিউজ

এসি/আপ্র/২১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন
২১ অক্টোবর ২০২৬

হরমুজে মাইন বিস্ফোরণে ২ তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার মধ্যে নতুন করে বিপদের মুখে পড়েছে দুটি তেলবাহী ট্যাংকার। প...

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন
২১ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করলো ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিকদের ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো
২১ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লো

মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে আবারো বেড়েছে অপরিশোধিত তেলের দা...

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪
২১ অক্টোবর ২০২৬

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭৩, নিখোঁজ ১৪

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই