গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

বিশ্বকাপে থাকছেন বাংলাদেশি ধারাভাষ্যকার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৫২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০৫ এএম ২০২৬
বিশ্বকাপে থাকছেন বাংলাদেশি ধারাভাষ্যকার
ছবি

সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান

শনিবার (৭ ফেব্রুয়ারি) থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরকে সামনে রেখে ৪০ জন ধারাভাষ্যকারের নাম আইসিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে দল না থাকলেও তালিকায় আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান।

৫৫ ম্যাচের বিশ্বকাপে আছেন ধারাভাষ্যের পরিচিত মুখ রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, হার্শা ভোগলে, রমিজ রাজা, অ্যালান উইলকিনস।

ধারাভাষ্যকারদের প্যানেলে কেবল একজন বাংলাদেশি। তবে গত ৩০ জানুয়ারি ঘোষিত বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের তালিকা আছেন দুজন। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসি আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল।

ধারাভাষ্যকদের প্যানেলে সুযোগ পেয়ে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টে অভিজ্ঞতা অর্জনের সৌভাগ্য হয়েছে, এখন ধারাভাষ্য কক্ষ থেকে এটি দেখাটা হবে নতুন অভিজ্ঞতা। গতি, চাপ এবং সেকেন্ডের ভগ্নাংশ সময় সব বদলে দিতে পারে এবং এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষবিন্দু।’

রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্রাফেট, এউইন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, হার্শা ভোগলে, এম্পুলেলো মাবাঙ্গুয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিনস, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, কাস নাইড়ু, বাজিদ খান, রওনক কাপুর, নিয়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আরনল্ড, রোশান অ্যাবেইসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথুস ও টেম্বা বাভুমা।

সানা/আপ্র/৬/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে