গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৯ মে ২০২৬

মেনু

শ্রীলঙ্কার অনুরোধ ‘সরকারের সঙ্গে আলোচনা করবে’ পিসিবি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৩৮ এএম ২০২৬
শ্রীলঙ্কার অনুরোধ ‘সরকারের সঙ্গে আলোচনা করবে’ পিসিবি
ছবি

ছবি সংগৃহীত

ভারত-ম্যাচ বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য যে অনুরোধ করেছে শ্রীলঙ্কা, তা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। গণমাধ্যমের খবর, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সামনে লঙ্কানদের পাঠানো মেইলের প্রসঙ্গটি তুলবেন পিসিবির প্রধান মহসিন নাকভি। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেললেও, গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটিতে মাঠে নামবে না পাকিস্তান। 

গত সপ্তাহে সিদ্ধান্তটির কথা জানিয়েছে পাকিস্তান সরকার। পরে এই সিদ্ধান্তে অটল থাকার কথা বলেছিলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কলম্বোতে আগামী ১৫ ফেব্রুয়ারি হওয়ার কথা বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি।


শেষ পর্যন্ত এই লড়াই না হলে আইসিসির পাশাপাশি বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি)। তাই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে পিসিবিকে চিঠি পাঠিয়েছে লঙ্কান বোর্ড। 

শ্রীলঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাদের অনুরোধ গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে পিসিবি। সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, লঙ্কানদের মেইলের পর ভারত-ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবছে পাকিস্তান বোর্ড। “অবশ্যই ক্রিকেটীয় দিক ও সরকার-পর্যায়ে শ্রীলঙ্কার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে পাকিস্তানের। 

তাই শ্রীলঙ্কা বোর্ডের পাঠানো ইমেইলটি এভাবে উপেক্ষা করা যায় না।” “শ্রীলঙ্কা বোর্ডের সভাপতি শাম্মি সিলভা সরাসরি মহসিন নাকভির সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাকে মনে করিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে শ্রীলঙ্কার পাশে থাকা প্রয়োজন পাকিস্তানের। কারণ পাকিস্তান ও ভারতের ম্যাচ না হলে শ্রীলঙ্কা বোর্ড টিকিট বিক্রি, আতিথেয়তা ইত্যাদি থেকে রাজস্ব হারাবে।” 

 

বিভিন্ন সংবাদ মাধ্যমে শুক্রবার খবর বের হয়, শ্রীলঙ্কার অনুরোধ নাচক করে দিয়েছে পিসিবি। কিন্তু বিষয়টি যে সত্যি নয়, সেটিও জানিয়েছে ওই সূত্র। দেশের বাইরে থাকা পিসিবি প্রধান নাকভি ফিরলেই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। “পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গতকাল থেকে দেশে নেই এবং আজ ফেরার কথা। 

তিনি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রত্যাহার সংক্রান্ত (শ্রীলঙ্কার) ইমেইলটি প্রধানমন্ত্রীর নজরে আনবেন, এরপর সোমবারের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

 

ডিসি/আপ্র/০৭/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল
১৮ মে ২০২৬

হেক্সা মিশনে শতাব্দির সবচেয়ে অভিজ্ঞ বিশ্বকাপ দল পাচ্ছে ব্রাজিল

ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার জন্য কোন ২৬ জন খেলোয়াড় যাবে, সেই ঘোষণা সোমবার রাতে  (বাংলাদে...

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান
১৮ মে ২০২৬

বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জে পাকিস্তান

লিটন দাসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ডগড়া শতকে ভর করে পাকিস্তানের সামনে পাহাড়...

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক
১৮ মে ২০২৬

দারুণ সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন মুশফিক

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে খেলছেন মুশফিকুর রহিম। হয়তো তার সবচেয়ে পছন্দের এই লাল...

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ
১৮ মে ২০২৬

২৪৯ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

সিলেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গ্রামীণ ব্যাংকের উচ্চ সুদহার নিয়ে ব্যাখ্যা চেয়ে হাইকোর্টের রুল জারি

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। আপনি কি মনে করেন- গ্রামীণ ব্যাংক সবচেয়ে চড়া সুদ আদায় করে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 ঘন্টা আগে