গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পিএসএলের নিলামে সাকিব-মুশফিকসহ ৫০ বাংলাদেশি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:০১ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১২:২৫ এএম ২০২৬
পিএসএলের নিলামে সাকিব-মুশফিকসহ ৫০ বাংলাদেশি ক্রিকেটার
ছবি

ছবি সংগৃহীত

 পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরকে সামনে রেখে রেকর্ডসংখ্যক বাংলাদেশি ক্রিকেটারের ওপর চোখ রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের নিলাম তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অর্ধশত ক্রিকেটার।  

 

তবে নিলামের উত্তাপ শুরুর আগেই বড় সুখবর পেয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানকে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। 

 

ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে নিলামের টেবিলে ওঠার আগেই পিএসএলে মোস্তাফিজের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেল। তিন ক্যাটাগরিতে ৫০ টাইগার অভিজ্ঞ তারকা থেকে শুরু করে উদীয়মান তরুণ—সব মিলিয়ে তিনটি ভিন্ন বেস প্রাইস বা ভিত্তি মূল্যে ভাগ হয়ে আছেন বাংলাদেশি ক্রিকেটাররা।


২ কোটি ২০ লাখ রুপি ক্যাটাগরি: সর্বোচ্চ ভিত্তি মূল্যের এই তালিকায় রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং তরুণ তুর্কি জাকির হাসান। 

১ কোটি ১০ লাখ রুপি ক্যাটাগরি: এই ধাপে রয়েছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস এবং তাওহীদ হৃদয়ের মতো বর্তমান জাতীয় দলের নিয়মিত ২২ জন তারকা। ৬০ লাখ রুপি ক্যাটাগরি: সবচেয়ে বড় এই তালিকায় রয়েছেন আফিফ হোসেন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবসহ আরও ২৫ জন উদীয়মান ক্রিকেটার।


এবারের পিএসএল নিলামে বাংলাদেশের অংশগ্রহণ সাম্প্রতিক সময়ের যেকোনো বিদেশি লিগের চেয়ে শক্তিশালী। 

সাকিব-মুশফিকদের মতো অভিজ্ঞদের পাশাপাশি নাহিদ রানা, শামীম পাটোয়ারি ও শেখ মেহেদীর মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টদের প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

 

 

 

ডিসি/আপ্র/০৭/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন
১৪ সেপ্টেম্বর ২০২৬

এবার বাংলাদেশের কোচ হতে চান খালেদ মাহমুদ সুজন

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দীর্ঘ সময় আবাহনীর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। ব...

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাপান যাওয়ার আগে মিরপুরে শান্ত-লিটনদের জোড়া প্রস্তুতি ম্যাচ

জাপানে যাওয়ার আগে মিরপুরেই প্রস্তুতির বড় পরীক্ষা দেবে বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেটে অংশ নিতে যাওয়...

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের
১৩ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় দলের কোচিংয়ে ফিরতে আপত্তি নেই সুজনের

জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ এলে সেটি গ্রহণ করতে প্রস্তুত খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন...

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬

টেন্ডুলকারকে ছাড়িয়ে রুটের রেকর্ড

পঞ্চাশ ছোঁয়া ইনিংস দিয়ে শুরু সিরিজ। পরের তিন ইনিংসে সর্বোচ্চ রান ২৪। শেষটা আবার ফিফটি দিয়েই করতে প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই