গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

‘দিনশেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে’, বিশ্বকাপ প্রসঙ্গে মাহমুদউল্লাহ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:২৫ এএম ২০২৬
‘দিনশেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে’, বিশ্বকাপ প্রসঙ্গে মাহমুদউল্লাহ
ছবি

ছবি সংগৃহীত

আগের ৯টি টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮টিতেই খেলেছেন মাহমুদউল্লাহ। এখন সেই অধ্যায় চুকেবুকে গেছে। দর্শক হিসেবেই তাই তাকিয়ে থাকার কথা বিশ্বকাপে। তবে আগ্রহ খুব একটা পাচ্ছেন না তিনি। বাংলাদেশ দলই যে নেই! অভিজ্ঞ এই ব্যাটসম্যান জানালেন, বিশ্ব আসরে খেলতে না পেরে ক্রিকেটাররা সবাই হতাশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হয়েছে শনিবার। 

এ দিনই কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে। এই বিশ্বকাপ হারিয়ে গেছে এদেশের ক্রিকেট থেকে। বিশ্বকাপ শুরুর দিনে ঢাকায় একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদউল্লাহ বললেন, বিশ্বকাপে না থাকার ধাক্কা অনুভব করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। 

 

“সত্যি বলতে, যেহেতু বাংলাদেশ নেই, আমার দল যদি না থাকে, তাহলে আমার খুব একটা ওরকমৃআগ্রহও কমে গেছে। তবে বিশ্বকাপ এত বড় টুর্নামেন্ট এবং আমি নিশ্চিত যে, ক্রিকেটাররাও এটা মিস করছে, আমি শুনেছি বেশ কয়েকজনের কাছ থেকে। 

কমবেশি সবার সঙ্গেই কথা হয়েছে।” “তবে এটা আমাদের হাতে নেই। এটা অবশ্যই মেগা টুর্নামেন্ট এবং দিনশেষে সবাই এটির অংশ হতে চায়। তবে যা হওয়ার তো হয়েছেই।”


বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার যাবতীয় ঘটনাবলীর সূত্রপাত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া থেকেই। তবে বাঁহাতি এই পেসার নিজে ব্যাপারটি নিয়ে খুব ভাবিত নয় বলে বিতর্কের গভীরে যেতে চাইলেন না মাহমুদউল্লাহ। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সাবেক অধিনায়ক আবার তুলে ধরলেন ক্রিকেটারদের বঞ্চনার কথাই।

 

 “যেহেতু মুস্তাফিজ ইজ ভেরি চিলড অ্যাবাউট ইট, তো (হাসি)। তবে এই জিনিসগুলো নিয়ে মন্তব্য করা খুব কঠিন। অনেক রাজনৈতিক ব্যাপার এখানে সম্পৃক্ত।” “দিনশেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে। 

তবে যেহেতু এটা সরকারের সিদ্ধান্ত, অ্যাবসলিউটলি ফাইন।” বিশ্বকাপে যেতে না পারার ফাঁকা সময়ের কিছুটা কাজে লাগাতে আয়োজন করা হয়েছে তিন দলকে নিয়ে চার ম্যাচের অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ। 

সেটির প্রশংসা করে মাহমুদউল্লাহ বললেন, ক্রিকেটারদেরকেই যেন প্রাধান্য দেওয়া হয়। “ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আশা করি, বিসিবির এই ভাবনা আছে। এজন্যই তারা এই টুর্নামেন্ট আয়োজন করেছে, ক্রিকেটারদের জন্য। 

 

দিনশেষে ক্রিকেট ও ক্রিকেটাররা খুবই গুরুত্বপূর্ণ। তারাই মূল স্টেকহোল্ডার।”

 

ডিসি/আপ্র/০৭/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়
০৩ জুলাই ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা দূতের শান্তির বার্তা ঢাকায়

বিশ্বকাপ উন্মাদনার মধ্যে পুরো বাংলাদেশ যখন ব্রাজিল ও আর্জেন্টিনা দুই শিবিরে বিভক্ত এবং সামাজিক যোগায...

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড
০৩ জুলাই ২০২৬

সহজ জয়ে আলজেরিয়াকে বিদায়, শেষ ষোলোয় সুইজারল্যান্ড

দুই অর্ধে দুই গোল, আর তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেল আলজেরিয়া। আফ্রিকান দলটিকে ২–০ গোলে হারিয়ে অনায়াস...

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো
০৩ জুলাই ২০২৬

রেকর্ড গড়া ম্যাচে ইতিহাস লিখলেন রোনালদো

বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার হিসেবে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ানো...

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
০৩ জুলাই ২০২৬

অবিশ্বাস্য নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নাটকীয়তার রেশ কাটেনি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গনসালো রামোসের গোলে এগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই