গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ মার্চ ২০২৬

মেনু

পেসারদের তোপে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:১৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:১২ এএম ২০২৬
পেসারদের তোপে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের
ছবি

ছবি সংগৃহীত

আসরে নিজের প্রথম বলে দলকে সাফল্য এনে দিলেন ব্লেসিং মুজারাবানি। পরে আরও দুই শিকার ধরলেন অভিজ্ঞ পেসার। সঙ্গে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্সের তোপে একশ পেরুতেই ওমানকে গুটিয়ে দিল জিম্বাবুয়ে। দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করল তারা। 

কলম্বোতে সোমবার জিম্বাবুয়ের জয় ৮ উইকেটে। ওমানের ১০৩ রান পেরিয়ে যায় তারা ৩৯ বল বাকি থাকতে। চার ওভারে স্রেফ ১৬ রান রান দিয়ে তিন উইকেট নেওয়া মুজারাবানি জেতেন ম্যাচ সেরার পুরস্কার। তার সমান তিনটি করে শিকার ধরেন এনগারাভা ও ইভান্সও; যথাক্রমে ১৭ ও ১৮ রান দিয়ে। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে বোলিং নিয়ে ওমানকে চেপে ধরে জিম্বাবুয়ে। 

দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই জাতিন্দার সিংয়ের স্টাম্প ভেঙে দেন মুজারাবানি। পরের ওভারে হাম্মা মির্জাকে কট বিহাইন্ড করে দেন এনগারাভা।


নিজের দ্বিতীয় ওভারে জোড়া শিকার ধরে ওমানকে কোণঠাসা করে ফেলেন মুজারাবানি। সপ্তম ওভারে ওয়াসিম আলিকে বোল্ড করে দেন সিকান্দার রাজা। ওমানের প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউ পাঁচের বেশি রান করতে পারেননি। যার মধ্যে দুইজন তো রানের খাতাই খুলতে পারেননি। ২৭ রানে ৫ উইকেট হারানো ওমানকে কিছুক্ষণ টানেন সুফিয়াম মেহমুদ ও ভিনায়াক শুক্লা। 

তাদের জুটিতে আসে ৪২ রান। ভিনায়াককে কট বিহাইন্ড করে যুগলবন্দি ভাঙেন এনগারাভা। ওই ওভারেই জিতেন রামানান্দিকে ফেরান তিনি। সুফিয়ানকে বিদায় করা ইভান্স শেষ ওভারে ধরেন নাদিম খান ও শাকিল আহমেদের শিকার। রান তাড়ায় আগ্রাসী শুরু করেন টাডিওয়ানাশে মারুমানি। দ্বিতীয় ওভারে শাকিলকে টানা চারটি চার মারেন তিনি। 

সুফিয়ানের বলে ওয়াসিমের দুর্দান্ত ক্যাচে শেষ হয় তার পাঁচ চারে গড়া ১১ বলে ২১ রানের ইনিংস। এক বল পর ডিওন মেয়ার্স হয়ে যান কট বিহাইন্ড। 

 

৩০ রানে ২ উইকেট হারানো জিম্বাবুয়ে লক্ষ্যের কাছে পৌঁছে যায় ব্রেন্ডান টেইলর ও ব্রায়ান বেনেটের ৬৮ রানের জুটিতে। ত্রয়োদশ ওভারে দৌড়ে রান নিতে গিয়ে পায়ে টান লাগে টেইলরের। পরে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে উঠে যান ৩ চারে ৩১ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যান। পরের ওভারেই কারান সোনাভেলকে চার মেরে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন রাজা। 

দারুণ ব্যাটিংয়ে ৭ চারে ৩৬ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন ওপেনার বেনেট। বাছাইয়ের চ্যালেঞ্জ উতরাতে না পেরে গত বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার ভালো শুরু করা দলটি পরের ম্যাচ খেলবে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর তার আগের দিন শ্রীলঙ্কার মুখোমুখি হবে ওমান।

 


সংক্ষিপ্ত স্কোর:


ওমান: ১৯.৫ ওভারে ১০৩ (আমির ৫, জাতিন্দার ৫, হাম্মাদ ০, সোনাভেল ০, ওয়াসিম ৩, সুফিয়ান ২৫, ভিনায়াক ২৮, জিতেন ১, নাদিম ২০, শাকিল ৪, ফায়সাল ৫*; এনগারাভা ৪-১-১৭-৩, মুজারাবানি ৪-১-১৬-৩, ইভান্স ৩.৫-০-১৮-৩, রাজা ৪-০-১৭-১, বেনেট ২-০-১৮-০, মাসাকাদজা ২-০-১২-০)


জিম্বাবুয়ে: ১৩.৩ ওভারে ১০৬/২ (বেনেট ৪৮*, মারুমানি ২১, মেয়ার্স ০, টেইলর ২৫ আহত অবসর, রাজা ৫*; ফায়সাল ২-০-১৩-০, শাকিল ২-০-২৭-০, সুফিয়ান ৩-০-১২-২, নাদিম ৩-০-২৮-০, ওয়াসিম ২-০-১০-০, জিতেন ১-০-৯-০, সোনাভেল ০.৩-০-৬-০)


ফল: জিম্বাবুয়ে ৮ উইকেটে জয়ী


ম্যান অব দা ম্যাচ: ব্লেসিং মুজারাবানি।

 

 

ডিসি/আপ্র/০৯/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
২৯ মার্চ ২০২৬

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

সংসদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

থাইল্যান্ড ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে মনোযোগী আফঈদা-প্রীতিরা
২৯ মার্চ ২০২৬

থাইল্যান্ড ম্যাচের আগে ভুলগুলো শুধরে নিতে মনোযোগী আফঈদা-প্রীতিরা

প্রথম ম্যাচের প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড বলে প্রস্তুতিতে আরও বেশি মনোযোগী আফঈদা-প্রীতিরা। মাঝে খে...

দেশে ফিরেই অফিস করছেন বুলবুল
২৯ মার্চ ২০২৬

দেশে ফিরেই অফিস করছেন বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ই...

দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল
২৯ মার্চ ২০২৬

দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 9 ঘন্টা আগে